| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

রাকসুর ভোটার তালিকায় প্রথম বর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম। একই সঙ্গে মনোনয়নপত্র বিতরণের সময় আরো এক দিন বাড়ানো হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রাকসু নির্বাচন কমিশন বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিস্তারিত...

ঢাবির হলগুলোতে বহিরাগতদের অবস্থানে নিষেধাজ্ঞা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন কড়া নির্দেশনা জারি করেছে। আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) থেকে বিশেষ প্রয়োজন ব্যতীত কোনো বহিরাগত বা অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে অবস্থান করতে পারবেন না বলে নির্দেশ দেয়া হয়।

বিস্তারিত...

রিটকারী শিক্ষার্থীকে ‘গণধর্ষণের’ হুমকি, তীব্র সমালোচনা ও প্রতিবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট আবেদনকারী ছাত্রীকে ‘গণধর্ষণের’ হুমকি দেওয়া হয়েছে।

বিস্তারিত...

গণধর্ষণের হুমকির ঘটনায় মুখ খুললেন উমামা ফাতেমা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট আবেদনকারী ছাত্রীকে ‘গণধর্ষণের’ হুমকির ঘটনায় এবার মুখ খুলেছেন উমামা ফাতেমা।

বিস্তারিত...

সশরীরে আর মনে হয় ক্যাম্পেইন করতে পারব না : মেঘমল্লার

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্র ইউনিয়ন সভাপতি মেঘমল্লার বসু হাসপাতালে ভর্তি। সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে সবার কাছে দোয়া চান তিনি।

বিস্তারিত...

রিটকারী ছাত্রীকে গণধর্ষণের হুমকি এক ছাত্রের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা নিয়ে রিটকারী ছাত্রীকে ফেসবুক পোস্টে গণধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক শিক্ষার্থীর বিরুদ্ধে। এ ঘটনায় শিক্ষার্থীসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ জানিয়েছেন।

বিস্তারিত...

বাস চাপা পড়ে আহত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বাস আটকে রেখেছে সহপাঠীরা

রাজধানী সদরঘাটগামী দুই বাসের মাঝে চাপা পড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী আহত হয়েছেন।

বিস্তারিত...

ছাত্রদলের বিক্ষোভ ইবিতে , তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবি

বাংলাদেশ কৃষি বিশ্বববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।

বিস্তারিত...

ডাকসু নির্বাচন স্থগিতের আদেশ ছিল নজিরবিহীন : শিশির মনির

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, সেটি ছিল অনেকটা নজিরবিহীন। কারণ রিটকারী নিজেই রিটে ডাকসু নির্বাচন স্থগিত চাননি।

বিস্তারিত...

ডাকসু নির্বাচন নিয়ে ছাত্রদলের হুঁশিয়ারি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিতের আদেশ হওয়ার পর বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিভিন্ন ছাত্রসংগঠন ও ডাকসু নির্বাচনের প্যানেলের প্রার্থীদের উদ্যোগে সোমবার বিকেলে এই বিক্ষোভ হয়।

বিস্তারিত...

রাকসুতে হামলায় শিবিরকে অর্থায়নের অভিযোগ ছাত্রদলের, উপাচার্য বললেন ‘মিথ্যাবাদী’

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকারের দাবিকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ছে। গতকাল রোববার (৩১ আগষ্ট) আন্দোলনরত ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ করেছে সংগঠনটি।

বিস্তারিত...

ডাকসু নির্বাচন হবে, হাইকোর্টের আদেশ চেম্বারে স্থগিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। এর ফলে ডাকসু নির্বাচন হতে কোনো বাধা থাকছে না। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে বিচারপতি ফারাহ মাহবুবের চেম্বার আদালত হাইকোর্টের রায় স্থগিত করেছেন। এর আগে বিচারপতি তাহসিন আলী ও হাবিবুল গণির আদালত ডাকসু নির্বাচন ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেন।ঘোষিত তফসিল অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কেন্দ্রীয় কমিটি ও হল সংসদগুলোর নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪