| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

নোয়াখালীতে বিজয় দিবসের অনুষ্ঠানে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু

নোয়াখালীর চাটখিল উপজেলায় বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অসুস্থ হয়ে এক প্রবাসী বিএনপি নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার বদলকোট ইউনিয়নের ইসলামপুর বাজারে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে বিজয় দিবসের অনুষ্ঠানে ‘রাজাকার’ অভিনয় নিয়ে বিতর্ক

লক্ষ্মীপুরের রামগতিতে বিজয় দিবসের অনুষ্ঠানে ‘রাজাকারের পাঠ মঞ্চ’ নামে একটি নাটক মঞ্চস্থ করে শিক্ষার্থীরা। এসময় উপস্থিত জামায়াতের নেতাদের বাধায় কলেজ শিক্ষার্থীদের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়।

বিস্তারিত...

জামালপুরে ট্রাকের ধাক্কায় এক ভটভটি চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে ট্রাকের ধাক্কায় আব্দুল কুদ্দুস (৪৫) নামে এক ভটভটি গাড়ির হেলপার নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার দেওয়ানগঞ্জ-সানন্দবাড়ী সড়কের সরদারপাড়ায় এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

মুরগির রসুন খাওয়াকে কেন্দ্র করে ঝগড়ায় ভাইয়ের হাতে ভাই খুন, আটক ২

কুষ্টিয়া সদর উপজেলায় রসুনের খেতে মুরগি যাওয়াকে কেন্দ্র করে মারামারির সময় বল্লমের আঘাতে হাফিজুল ইসলাম (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন।

বিস্তারিত...

পাবনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

পাবনার ঈশ্বরদীতে জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে বীরু মোল্লা (৪৮) নামের এক ইউনিয়ন বিএনপি নেতা নিহত হয়েছেন। বুধবার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের কামালপুর গ্রামে এই ঘটনাটি ঘটে। নিহত বীরু মোল্লা ছিলেন কামালপুর গ্রামের আবুল মোল্লার ছেলে এবং লক্ষীকুন্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক।

বিস্তারিত...

ওসমান হাদীর ওপর গুলির ঘটনায় আরও ২ জন আটক

ওসমান হাদীর ওপর গুলির ঘটনায় শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত এলাকা থেকে আরও ২ জনকে আটক করেছে ৩৯ বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়নের সদস্যরা।

বিস্তারিত...

তেঁতুলিয়ায় টানা এক সপ্তাহ ধরে মৃদু শৈত্যপ্রবাহ

দেশের উত্তরের সীমান্তবর্তী উপজেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এক সপ্তাহের বেশি সময় ধরে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই সময়জুড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রাও নিয়মিতভাবে রেকর্ড হচ্ছে এই এলাকাতেই, যা শীতের তীব্রতা আরও স্পষ্ট করে তুলছে।

বিস্তারিত...

শৈলকুপায় ১৮ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক

ঝিনাইদহের শৈলকুপায় থানায় ১৮ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মিশুক হোসেন (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, মঙ্গলবার রাত ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহীদনগর গ্রাম থেকে তাকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ১৮ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। আটক মাদক কারবারী মিশুক হোসেন শৈলকুপা মধ্যপাড়া এলাকার আব্দুর রহিমের ছেলে।

বিস্তারিত...

বাগেরহাটে প্রতিবেশী নারীর বিরুদ্ধে অষ্টম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ

বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে অষ্টম শ্রেণির ছাত্রী নুসরাত জাহান নিহা (১৪) নিখোঁজ হয়েছে। পার্শ্ববর্তী এক নারী শিউলি বেগমের বিরুদ্ধে তাকে অপহরণ করে চট্টগ্রামে নিয়ে যাওয়ার অভিযোগ করেছে পরিবার।

বিস্তারিত...

চট্টগ্রামে বিজয় দিবসের সকালে বিজয় শোভাযাত্রা

সকালে বিজয় শোভাযাত্রা করেছে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। ১৬ই ডিসেম্বর সকাল সাড়ে নয়টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রায় রাজনীতিবিদ, সংস্কৃতি কর্মী, শিক্ষক, সাংবাদিক ও শিল্পীরা অংশ নেন।

বিস্তারিত...

বেনাপোলে তিন মাস পর তল্লাশিতে বেরোল অবৈধ পণ্য

বেনাপোল স্থলবন্দরে তিন মাস ধরে আটক থাকা একটি ভারতীয় পণ্যবাহী ট্রাক তল্লাশি করে বিপুল পরিমাণ ঘোষণাবহির্ভূত, কাগজপত্রবিহীন ও নিষিদ্ধ পণ্য উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। তবে ঘোষণার তুলনায় ট্রাকটিতে অর্ধেকেরও কম পণ্য পাওয়ায় বাকি পণ্য কোথায় গেল—তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

বিস্তারিত...

মহান মুক্তিযুদ্ধের শহীদ এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সিইউজে'র শ্রদ্ধার্ঘ্য

রাজনৈতিক বিভক্তিকে ঘিরে আক্রোশ নয়, আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় দেশপ্রেমী শক্তিকে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন-সিইউজে।

বিস্তারিত...

কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৫ উদযাপিত হয়েছে।

বিস্তারিত...

এসএসসি ৯১’ চট্টগ্রাম ক্লাব লিমিটেড’র দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন

দীর্ঘ ৩৪ বছর পর আবার একসঙ্গে। চুলে পাক ধরা, বয়সের ভার কাঁধে, তবুও চোখে সেই স্কুলজীবনের চেনা উচ্ছ্বাস। বন্ধুত্ব যে সময়ের কাছে হার মানে না, তারই জীবন্ত প্রমাণ হয়ে থাকল

বিস্তারিত...

পরকীয়ার অভিযোগে ঝিনাইদহে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪

ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া বটতলা পশ্চিম পাড়ায় পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪