বেনাপোল স্থলবন্দরের কেমিক্যাল শেডে রাখা পণ্য দ্রুত অপসারণ এবং রাসায়নিক দ্রব্যের নিরাপদ ব্যবস্থাপনার জন্য কঠোর ৭ নির্দেশনা বাস্তবায়নের আদেশ দিয়েছে কর্তৃপক্ষ।
“দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়ব স্বদেশ”—এই স্লোগানকে প্রতিপাদ্য করে বৃহস্পতিবার ঝিনাইদহে পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস।
বেনাপোল স্থলবন্দরের কেমিক্যাল শেডে রাখা পণ্য দ্রুত অপসারণ এবং রাসায়নিক দ্রব্যের নিরাপদ ব্যবস্থাপনার জন্য কঠোর ৭ নির্দেশনা বাস্তবায়নের আদেশ দিয়েছে কর্তৃপক্ষ।
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপে আগামী শুক্রবার, ১৯ ডিসেম্বর, অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত জয়মন্টপ প্রিমিয়ার লিগ (জেপিএল) ২০২৬-এর শুভ উদ্বোধন। স্থানীয় ক্রীড়াঙ্গনে উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই টুর্নামেন্টকে ঘিরে খেলোয়াড় ও দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
নড়াইল সদর উপজেলার গোবরা সড়কে যেতেই চোখে পড়ে কাকড়ার বিলের বিস্তীর্ণ ফসলের মাঠ। মাঠজুড়েই হলুদের সমারোহ। সরিষা ফুলের হলুদ হাসিতে রঙিন হয়ে উঠেছে ফসলের মাঠ। শীতের সোনাঝরা রোদে চিকচিক করছে হলদে বর্ণে সেজে ওঠা সরিষা খেত।
ফেনীর শর্শদী বাজারে অবস্থিত গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের আগুনে ৩টি মোটরসাইকেল এবং দুইটি বসার বেঞ্চ পুড়ে গেছে। বুধবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে।
আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে মানিকগঞ্জে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও রেমিট্যান্স যোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়েছে।
সিলেটের গোলাপগঞ্জে গভীর রাতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন, যাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
উত্তরের জনপদ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীতের দাপট দিন দিন আরও প্রকট হয়ে উঠছে। টানা এক সপ্তাহ ধরে এই অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে অবস্থান করছে।
সিলেটের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় টানা ১০ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সিলেট মহানগরীর ট্রান্সফরমার মেরামত ও সংরক্ষণ, সঞ্চালন লাইন সংস্কার এবং গাছের শাখা প্রশাখা কর্তনের জন্য বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে না বলে জানায় কর্তৃপক্ষ।
বগুড়ার শিবগঞ্জে অবস্থিত আফাকু কোল্ড স্টোরেজ লিমিটেডের পলাতক এমডির নাম ব্যবহার করে জাল বোর্ড সভা দেখানো ও ৩৮ কোটি টাকার খেলাপি ঋণ পুনঃতফসিলের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
রাজশাহীর মোহনপুর উপজেলায় পুকুর খননের কাজে বাধা দেওয়ায় এক কৃষক জুবায়ের হোসেন (২৫) ভেকু (এক্সেভেটর) গাড়ির চাকার নিচে পড়ে নিহত হয়েছেন। বুধবার রাত ৯টার দিকে উপজেলার ধুরইল ইউনিয়নের বড় পালশা গ্রামে এ ঘটনা ঘটে।
ঢাকার আশুলিয়ায় বেলুন ফোলানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মাইশা (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
নরসিংদীর নবাগত পুলিশ সুপারের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. আব্দুল্লাহ-আল-ফারুক।
মহান বিজয় দিবসে শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে স্রদ্ধাঞ্জলি দেওয়ায় চট্টগ্রাম জেলার পটিয়ায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।