কুষ্টিয়ার ভেড়ামারায় কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে লালন শাহ সেতুর কাছে এই দুর্ঘটনা ঘটে।
জামালপুরের ইসলামপুর পৌর শহরের মোশাররফগঞ্জ এলাকায় জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া একদিন বয়সী কন্যা শিশুর অবশেষে আশ্রয় হলো একটি পরিবারে।
নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ ঘোষণা করেছেন যে, তিনি নির্বাচন করবেন না।
গোপন বৈঠকের মাধ্যমে আওয়ামী লীগকে সংগঠিত করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র হচ্ছে এমন অভিযোগ এনে নওগাঁয় জাতীয় পার্টির বৈঠক পণ্ড করে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্ররা।
বিএনপির সাবেক এমপি ও বিএনপির মনোনীত প্রার্থী শহিদুল আলম তালুকদারের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টায় সাবেক এই এমপির বাংলাবাজারস্থ বাসভবনের সামনে থেকে র্যালিটি বের হয়।
জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ও বাউফল আসনের এমপি পদপ্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, বিজয়ের মূল তাৎপর্য হলো একটি মানবিক ও ন্যায়ভিত্তিক দেশ গড়ে তোলা, যেখানে মানুষের অধিকার নিশ্চিত থাকবে এবং সবাই ন্যায়বিচার পাবে।
১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যশোর স্টেডিয়ামে কারাতে নৈপুণ্য ও কলাকৌশল দেখিয়ে দর্শকদের কাছে ‘লৌহমানব’ হিসেবে আখ্যায়িত হলেন মোহন কারাতে একাডেমির প্রধান প্রশিক্ষক মাহবুবুর রহমান মোহন।
টাঙ্গাইলের কালিহাতীতে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরের প্রথম প্রহরে কালিহাতী আরএস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির কর্মসূচির সূচনা হয়।
সারাদেশের মতো বাগেরহাটেও যথাযথ মর্যাদা ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হচ্ছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের কর্মসূচির সূচনা হয়।
সারাদেশের ন্যায় কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সুর্যোদয়ের প্রাক্কালে ৩১বার তোপধব্বনির মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়।
মহান বিজয় দিবস উপলক্ষে পার্বত্য জেলা রাঙ্গামাটিতে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এ কর্মসূচিতে অংশ নেয়।
ফ্যাসিস্ট পালিয়েছে ঠিকই, কিন্তু তাদের ষড়যন্ত্র এখনো বন্ধ হয়নি। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে তারা দেশ-বিদেশে বসে ষড়যন্ত্র করছে। তাদের কারা ইন্ধন দিচ্ছে, সেটি খুঁজে বের করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী বীর সন্তান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে চাঁদপুরের সরকারি দপ্তর, রাজনৈতিক দল, বিভিন্ন পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের লোকজন।
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
আজ ১৬ ডিসেম্বর, রক্তস্নাত মহান বিজয়ের ৫৪তম বার্ষিকী ও বিজয় দিবস ২০২৫। স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ের এই দিনটি বাঙালি জাতির জন্য গৌরব, আত্মত্যাগ ও চিরস্মরণীয় ইতিহাসের প্রতীক। অকুতোভয় মুক্তিযোদ্ধাদের বীরত্বে অর্জিত এই বিজয়ের দিনে শেরপুরে পালন করা হয়েছে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস।