ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদ এবং এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে রাজবাড়ীর পাংশায় বিক্ষোভ ও কফিন মিছিল অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয় ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে সেখানে নিরাপত্তা বলয় তৈরি করেছে সেনাবাহিনী।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যার ঘটনায় দোষীদের বিচারের দাবিতে লক্ষ্মীপুরে কফিন মিছিল করেছে ছাত্র-জনতা। শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুমা শহরের চকবাজার মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর তেমুহনী এসে কফিন রেখে সংক্ষিপ্ত সমাবেশ করে ছাত্র-জনতা।
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহর আস্থাভাজন ফরিদপুরের ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগ নেতা কমল দাসসহ নাশকতা মামলার পলাতক আওয়ামী লীগের ৭ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ও বুধবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
সাভার পৌর কমিউনিটি সেন্টারের ভিতর থেকে অগ্নিকাণ্ডে পোড়া ও অর্ধগলিত অবস্থায় এক অজ্ঞাত যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে কমিউনিটি সেন্টারের ভিতর থেকে বিভিন্ন সময়ে মোট চারজনের মধ্যে এক নারীসহ তিনজনের মরদেহ পাওয়া গেছে।
জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা শরিফ ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে, অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা ও ভারতীয় আধিপত্যের প্রতিবাদে যশোরের বেনাপোলে বিক্ষোভ মিছিল ও ‘লং মার্চ টু বর্ডার’কর্মসূচি পালিত হয়েছে।
রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুরে চার মাসের অন্তঃসত্ত্বা সুরাইয়া নামে এক গৃহবধূকে বটি দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। ঘটনা ঘটে শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোরে শহীদওহাবপুর ইউনিয়নের ধুলদী জয়পুর গ্রামে।
ইনকিলাব মঞ্চের আহবায়ক ওসমান হাদি হত্যার ঘটনায় দোষীদের বিচারের দাবিতে লক্ষ্মীপুরে কফিন মিছিল করেছে ছাত্র-জনতা।
কুষ্টিয়ার দৌলতপুরে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পূর্ব ফিলিপনগর প্রামানিকপাড়া গ্রামে জমিসংক্রান্ত বিরোধ নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় সিরাজগঞ্জে গায়েবানা জানাজা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রংপুর অঞ্চলে ভয়াবহ আকার ধারণ করেছে সড়ক দুর্ঘটনা। চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত মাত্র ১১ মাসে ৪১০টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২১৩ জন, আহত হয়েছেন আরও ৪৬৪ জন। আহতদের একটি বড় অংশ এখন পঙ্গুত্বের ঝুঁকি নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।
ওসমান হাদির মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর সিলেটে প্রথম আলো অফিসে হামলা ও ভাঙচুর করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত ১টার দিকে নগরীর পূর্ব জিন্দাবাজারে অবস্থিত অফিসে বিক্ষুব্ধ জনতার একাংশ এ ধরণের কাণ্ড ঘটায়।
কুষ্টিয়া শহরের মজমপুর গেটে প্রথম আলো অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে বিক্ষুব্ধ জনতা অফিসটিতে ঢুকে সাইনবোর্ড, একটি কক্ষের দরজা-জানালা এবং বিভিন্ন আসবাব ভাঙচুর করে।
টিকটকে নাচের ভিডিও দেওয়াকে কেন্দ্র করে পারিবারিক কলহের জেরে বগুড়ায় মারুফা (২৫) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। হত্যার পর মরদেহ গুম করতে বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংকের ভেতরে ফেলে মুখ সিমেন্ট দিয়ে প্লাস্টার করে দেন অভিযুক্ত স্বামী।
বেনাপোল আর্ন্তজাতিক চেকপোস্ট দিয়ে ট্রাভেল পারমিটের মাধ্যমে স্বদেশে ফিরে এসেছে তামিলনাড়ুর সালেম স্পেশাল ক্যাম্প থেকে মুক্তিপ্রাপ্ত ২৪ জন বাংলাদেশী নারী-শিশু ও পুরুষ।