রাঙ্গামাটি সদর উপজেলার বালুখালী ইউনিয়নের স্বপ্নদ্বীপ আইল্যান্ড রিসোর্ট এলাকায় কাপ্তাই হ্রদে কায়াকিং করতে গিয়ে পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মো. ইফরাত (২৬)। তিনি ঢাকার পুরাতন নাজির বাজার এলাকার বাসিন্দা এবং মো. ওয়াসিমের ছেলে।
শেরপুরের নকলায় নিখোঁজের ৪ দিন পর বাড়ির পাশের পুকুর থেকে রেশমি (৭) নামে এক কন্যা শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। ২০ ডিসেম্বর শনিবার সকালে নকলা পৌর শহরের কায়দা মধ্যপাড়া (বেগুনপট্টি) এলাকা থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। শিশু রেশমি কায়দা গ্রামের সাইফুল ইসলামের মেয়ে।
ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাস নামের এক হিন্দু যুবককে হত্যা করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মানবতার রাজনীতির দল বিশ্ব ইনসানিয়াত বিপ্লব (ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভ্যুলিউশন)-এর চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত।
নারায়ণগঞ্জ শহরে জাতীয় নাগরিক পার্টি ও ছাত্র-জনতার আয়োজনে ইনকিলাব মঞ্চের শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ীর পাংশা উপজেলার এক যুবককে পরিকল্পিতভাবে নৃশংসভাবে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা থেকে তার মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ঝিনাইদহ সদর উপজেলার বাশিপাড়া–খামারাইল এলাকার ফসলের মাঠ থেকে এক রাতে পল্লী বিদ্যুতের ৭টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (তারিখ উল্লেখযোগ্য হলে যোগ হবে) রাতে সেচ পাম্প ও ডিপটিউবয়েলের বিদ্যুৎ সংযোগ লাইনের ট্রান্সফরমারগুলো খুলে ভেতরের কয়েল ও তেল নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
থানায় লিখিত অভিযোগ, হাতেনাতে মোটরসাইকেল উদ্ধার ও আসামি আটক সত্ত্বেও ছিনতাইকারীকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে মধুপুর থানা পুলিশের বিরুদ্ধে। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী এক সাংবাদিক।
নওগাঁ, চাঁদপুর ও লক্ষ্মীপুরে শনিবার (২০ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। তিন স্থানেই জানাজা-মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে লাখো মানুষ অংশগ্রহণ করে তাকে শ্রদ্ধা জানিয়ে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ঝিনাইদহের মহেশপুর উপজেলার যুগিহোদা গ্রাম থেকে বিপুল পরিমান ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে মাদক বিক্রির টাকা ও বহনকারী ৩ টি মোটরসাইকেল। শনিবার (২০ ডিসেম্বর) সকালে উপজেলার যুগিহুদা
কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন অফিসের স্টোর রুমে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে স্টোর রুমে সংরক্ষিত কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। শনিবার (২০ ডিসেম্বর) ভোররাত থেকে সকাল ৯টার মধ্যে এ ঘটনা ঘটে। ছুটির দিন থাকায় অফিসের কর্মকর্তা-কর্মচারীরা বিষয়টি জানতে পারেননি। পরে ধোঁয়া দেখে স্থানীয়রা ও নির্বাচন অফিসের নাইট গার্ড-এর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হ
ঘড়িতে বেলা ১১টা। অথচ আকাশে সূর্যের কোনো দেখা নেই। ঘন কুয়াশায় মোড়া ঠাকুরগাঁও শহর। সড়কে চলাচলকারী যানবাহনগুলো চলছে হেডলাইট জ্বালিয়ে। তীব্র শীত থেকে রেহাই পেতে সড়কের পাশে আগুন জ্বালিয়ে উষ্ণতা খুঁজছেন শীতে কাবু মানুষজন। শনিবার (২০ ডিসেম্বর) বিগত কয়েক দিনের তুলনায় ঠাকু
দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলতাফুজ্জামান মিতা (৬৫)–কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
ঝিনাইদহ শহরে ‘বন্ড ক্লথিং হাউস’নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে যুবলীগ নেতার মালিকানা রয়েছে দাবি করে হামলার ঘটনা ঘটেছে।
যশোর জেলা যুবলীগ নেতা ও পৌরসভার ৪ নং ওয়ার্ডের সাবেক আলোচিত কাউন্সিলর জাহিদ হোসেন মিলন ওরফে “টাক মিলন” ঢাকা থেকে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) মধ্যরাতে রামপুরা এলাকা থেকে তাকে ডিবি পুলিশ আটক করে।
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় জাতীয় পার্টির (একাংশের) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের উত্তর ছাদেক নগর এলাকায় এ ঘটনা ঘটে।