ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের জামায়াত নেতা আনোয়ার মাতুব্বরের মাছের খামারে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। বুধবার (৬ মে) গভীর রাতে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবার।
গাজীপুরের কাপাসিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রিয়াজউদ্দিন সুমন (৩৭) চার বছর আগে নৃশংসভাবে খুন হলেও এখনো হত্যার রহস্য উদ্ঘাটন করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বরগুনার চিত্র সাংবাদিক আরিফ রহমানের বিরুদ্ধে মব সৃষ্টির প্রতিবাদ ও মবকারীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। বরগুনা সাংবাদিক ইউনিয়ন এবং ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর আয়োজনে বুধবার সকাল ১০টায় বরগুনা সদরঘাট মসজিদ মার্কেট চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর এলাকায় শ্যালো ইঞ্জিনচালিত লছিমনের ধাক্কায় মুক্তার হোসেন নামে অটোভ্যানের এক বৃদ্ধ যাত্রী নিহত হয়েছেন। বুধবার (৬ মে) সকালে উপজেলার চংধুপইল ইউনিয়নের হান্নান মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ এবং পরে আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে সৌরভ হালদার (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার জয়দিয়া হালদারপাড়ার শ্রীদাম হালদারের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগীর মা সোমবার (৪ মে) কোটচাঁদপুর থানায় মামলা দায়ের করলে পুলিশ তাকে আটক করে আদালতে পাঠায়।
সরকারি জমি দখল, অবৈধ দোকান নির্মাণ ও অর্থ আত্মসাতের অভিযোগে সিরাজগঞ্জের জেলা প্রশাসক (ডিসি)সহ কয়েকজনের বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। বুধবার (৬ মে) বিষয়টি সাংবাদিকদের জানান রিটকারীর আইনজীবী অ্যাডভোকেট মো. ফারজুল ইসলাম ফাহিম। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম মল্লিক।
টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে মহান মুক্তিযুদ্ধের সাত বীরশ্রেষ্ঠর আবক্ষ ভাস্কর্যের গলায় দড়ি বেঁধে মেলার স্টল নির্মাণের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) আয়োজিত একটি মেলার শেষ দিনে তোলা ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
নীলফামারীতে হওয়া পৃথক দুটি হত্যা মামলার একটিতে সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে জামিন দিয়েছেন হাইকোর্ট। তবে অন্য মামলায় তার জামিন আবেদন খারিজ করা হয়েছে।
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে নিহত হয়েছেন ‘হালিম গ্রুপ’-এর প্রধান আব্দুল হালিম। মঙ্গলবার (৫ মে) রাত পৌনে ৮টার দিকে কুতুপালং ক্যাম্পের ৮/ইস্ট ব্লকের লাল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
মেহেরপুর শহরের শেখপাড়া এলাকায় পরকীয়াজনিত বিরোধের জেরে গোলাম হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার খালাতো ভাই কালুর বিরুদ্ধে। মঙ্গলবার (৫ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোলামের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত গোলাম হোসেন ওই এলাকার রেহেসিনের ছেলে।
কুষ্টিয়া কুমারখালীতে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নুর ইসলাম (৭) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলার শিলাইদহ ইউনিয়নের দাড়িগ্ৰাম এলাকায় এই ঘটনা ঘটে। নুর ইসলাম ওই এলাকার মো. সাগর মন্ডলের ছেলে।
চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা পুলিশের অভিযানে ২২০০ ইয়াবা , ৫ কেজি গাঁজা, মাদক বিক্রির নগদ টাকা ও একটি মোটরসাইকেলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
চুয়াডাঙ্গার জীবননগরে তদারকিমূলক অভিযান চালিয়ে মনোয়ারা সনো সেন্টার অ্যান্ড নার্সিং হোমকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অপারেশন থিয়েটারের ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ঔষধ ও ল্যাবের ফ্রিজে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট সংরক্ষণ এবং ব্যবহার করার কারণে প্রতিষ্ঠানটিকে এই জরিমানা করা হয়।
চট্টগ্রামের লোহাগাড়ায় ধানক্ষেত থেকে ১২ ফুট লম্বা একটি বার্মিজ অজগর উদ্ধার করা হয়েছে। পরে অজগরটি চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করা হয়
খুলনায় রাজু হাওলাদার (৩৮) নামে এক যুবককে লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। একটি গুলি তার পেটে বিদ্ধ হয়। সোমবার (৪ মে) মহানগরীর লবণচরা থানা এলাকার কোবা মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। তবে গুলির সঠিক সময় কেউ নিশ্চিত করতে পারেনি।