ভারত থেকে তিনটি ট্রাকে করে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য আমদানি করেছে বাংলাদেশ। বিস্ফোরকের চালানটি কাস্টমস কার্যক্রম শেষে কঠোর নিরাপত্তার মধ্যে সংরক্ষণ করা হয়েছে।
যশোর-নড়াইল সড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকা থেকে ২৬টি স্বর্ণের বারসহ তিনজনকে আটক করেছে Border Guard Bangladesh (বিজিবি)। এ সময় একটি প্রাইভেটকার, পাঁচটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের মোট মূল্য ধরা হয়েছে ৬ কোটি ৫৮ লাখ ৭০ হাজার ৮৬৭ টাকা।
চাঁদপুরের মতলব দক্ষিণে মাদ্রাসার ওয়াশরুমের ভেন্টিলেটর দিয়ে পালাতে গিয়ে জানালার রেলিংয়ে আটকে যাওয়া মো. ওমর ফারুক(১০) নামে এক ছাত্রকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
নারায়ণগঞ্জে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনতে সবাইকে একত্রিত করে নতুন কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় নায়েবে আমির ও নারায়ণগঞ্জ উলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল আউয়াল।
চাঁদপুর জেলায় ইসলামিক ফাউন্ডেশন এর উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতায় ২০২৬ সালের ‘শ্রেষ্ঠ জেলা ইমাম’ নির্বাচিত হয়েছেন চাঁদপুর শহরের শাহী জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ মাওলানা মো. আব্দুল্লাহ।
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারে বাসা ভাড়া দেওয়া নিয়ে বিরোধের জেরে আনিছুর রহমান (৫৫) নামে এক ব্যবসায়ীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৬ মে) সন্ধ্যা ৭টার দিকে নওয়াপাড়া বাজারে তার নিজস্ব ভবন ‘আনিছ প্লাজা’র সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাগেরহাট সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে।
নেত্রকোনার মদন উপজেলায় ধর্ষণে ১১ বছরের শিশুর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় গ্রেফতার মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহ মাহমুদী ওরফে সাগরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার(৭ মে) শুনানি শেষে নেত্রকোনা অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।
জরুরি উন্নয়নকাজের জন্য আগামী রোববার (১০ মে) থেকে ১৩ দিন রাজশাহীর বিভিন্ন এলাকায় ৬ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি রাজশাহীর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
খাগড়াছড়ির পানছড়িকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-গণতান্ত্রিক) সদস্য ইমন হোসেনকে (২৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার(৭ মে) ভোর ৬টার দিকে উপজেলার ইসলামপুর এলাকার একটি স’ মিলের সামনে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত ইমন হোসেন পানছড়ি উপজেলার মোহাম্মদপুর গ্রামের রুহুল আমিনের ছেলে।
যুবদল নেতা হত্যা ও গুমের দুটি মামলার আসামি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার মোহাম্মদ মাহবুব আলম খানকে ফেনীর নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে পদায়ন করায় ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। তার নিয়োগ বাতিল এবং আইনের আওতায় আনার দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে লিখিত আবেদনও করা হয়েছে।
আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ড. মুহাম্মদ হাফিজুর রহমানকে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে কাউন্সিলর প্রার্থীদের নামও প্রকাশ করেছে দলটি।
নারীদের ব্যবহার করে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ, নির্যাতন ও ব্ল্যাকমেইলের মাধ্যমে টাকা আদায়ের অভিযোগে নরসিংদীতে একটি ‘হানি ট্র্যাপ’ চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জে পুরোনো সাংগঠনিক কাঠামো পুনর্গঠন করে নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় নায়েবে আমীর ও নারায়ণগঞ্জ উলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল আউয়াল জানিয়েছেন, শিগগিরই জেলার পাঁচ থানার ওলামাদের মতামতের ভিত্তিতে শক্তিশালী ও গ্রহণযোগ্য কমিটি ঘোষণা করা হবে।