মানিকগঞ্জে জুয়া খেলার সময় এক পুলিশ কনস্টেবলসহ তিনজনকে হাতেনাতে আটক করেছে এলাকাবাসী। পরে তাদের মানিকগঞ্জ সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় আজ সোমবার (৩ আগস্ট) দুপুরে দুই আসামিদেরকে আদালতে প্রেরণ করা হয় এবং পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা জা
অনিয়মের অভিযোগে গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসের তহসিলদারসহ সব কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বহিষ্কার করেছেন জেলা প্রশাসক মো. নুরুল কবির ভূঁইয়া। সোমবার (৩ আগস্ট) সকালে গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল কবির ভূঁইয়া আকস্মিক পরিদর্শনে যান দুই ইউনিয়ন ভূমি অফিসে। এ
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণে একই পরিবারের তিন সদস্য দগ্ধ হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকালে উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামে এ ঘটনা ঘটে।
নড়াইলের লোহাগড়া উপজেলায় রহমত শেখ নামে (৩০) এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ। তবে তিনি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি করেছেন তার পরিবার।
লক্ষ্মীপুর পৌর শহরে অভিযান চালিয়ে দুটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নড়াইলের কালিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. তানভীর (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (৩ আগস্ট) সকালে উপজেলার বেন্দারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছেলে হত্যা মামলার বাদী ফজলুল হককে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি নোবেলকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরে মাছ ধরার সময় জেলের জালে উঠে এসেছে একটি শর্টগান। পরে পুলিশ অস্ত্রটি উদ্ধার করে রেজিস্টারের সঙ্গে মিলিয়ে নিশ্চিত হয়েছে, এটি ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় আড়াইহাজার থানা থেকে লুট হওয়া পুলিশের শর্টগান।
নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক অমতে বিয়ে করাকে কেন্দ্র করে এক যুবককে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী হিসেবে চিহ্নিত করে মারধর এবং পরে পুলিশের মাধ্যমে গ্রেপ্তার
গ্যাস সংকটের প্রতিবাদে লক্ষ্মীপুরে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। এতে লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কে কয়েক কিলোমিটারজুড়ে যানজট সৃষ্টি হয় এবং চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে শরীয়তপুরে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে সরকারি নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
আসন্ন চরকুমারিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুরের সখিপুর থানার চরকুমারিয়া ইউনিয়নে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আহমুদুর রহমান সম্রাট মোল্লাকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।
নড়াইলের লোহাগড়া উপজেলায় স্বামীর হাতুড়ির আঘাতে জেসমিন খানম নামে (৩২) এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্বামী জসিম শেখ ঘটনার পরপর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। রবিবার (২ আগস্ট) দুপুরের দিকে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর
একসময় দক্ষিণাঞ্চলের নৌ-যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য ও জনজীবনের প্রাণ ছিল তেতুলিয়া নদী। কিন্তু নাব্যতা সংকটের কারণে আজ সেই প্রাণপ্রবাহই থমকে গেছে। পটুয়াখালীর বাউফল উপজেলার ঐতিহ্যবাহী কালাইয়া বন্দর, কালাইয়া লঞ্চঘাট এবং ঢাকা-কালাইয়া ও কালাইয়া-লালমোহন নৌরুট এখন কার্যত হুমকির মুখে।
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বলাখাল ও ধেররা বাজারে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (২ আগস্ট) দুপুরে পরিচালিত অভিযানে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া খাদ্যপণ্য তৈরির অপরাধে রয়েল