ময়মনসিংহ সদর উপজেলার কাচারি ঘাট থেকে জালালের চর পর্যন্ত এলাকায় অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়ে ১১টি ড্রেজার ধ্বংস করা হয়েছে।
নির্মাণ কাজ শেষ হওয়ার কয়েক মাসের মধ্যেই গাজীপুরের কাপাসিয়া উপজেলার খিরাটী বাজার এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত খিরাটী-মনোহরদী সংযোগ সেতুর গাইড ওয়ালে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। এতে সেতুর সংযোগ সড়ক ও গাইড ওয়াল ঝুঁকির মুখে পড়েছে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
নরসিংদীর বেলাবো উপজেলার ঐতিহ্যবাহী শহীদ মুক্তিযোদ্ধা নজীব উদ্দিন খান কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে দায়িত্ব পালনকালে মৃত্যুবরণকারী তিন নির্বাচন কর্মীর পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
নওগাঁর ধামইরহাট উপজেলায় সম্পত্তি নিজের নামে লিখে নেওয়ার উদ্দেশ্যে বৃদ্ধ মাকে নির্যাতনের অভিযোগে আসাদুজ্জামান শামীম (৩৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ৫৪ বছর ধরে দেশের শিক্ষাব্যবস্থা রিভার্স গিয়ারে চলা গাড়ির মতো পরিচালিত হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, অতীতমুখী দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে এসে এখন শিক্ষা ব্যবস্থাকে সামনে এগিয়ে নেওয়ার সময় এসেছে।
চাঁদপুর সদর উপজেলায় সরকারি অর্থায়নে মাদ্রাসার নিজস্ব জায়গায় নির্মিত সীমানা প্রাচীর (বাউন্ডারি ওয়াল) ভেঙে ফেলায় অরক্ষিত হয়ে পড়েছে প্রতিষ্ঠানটি।
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বৈদ্যুতিক ট্রান্সফরমার থেকে তামার তার চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৪ জুন) দিবাগত গভীর রাতে উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া পাতার মোড় এলাকায় কাজিম উদ্দিন মার্কেট সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। এতে কয়েকটি এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় এবং ভোগান্তিতে পড়েন স্থানীয় গ্রাহকেরা।
যশোরের শার্শা উপজেলার শালকোনা সীমান্তে দায়িত্ব পালনকালে বজ্রপাতে আহত হয়েছেন ৪৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সিপাহি শফিউল আলম।
চাঁদপুর শহরের নতুন বাজার এলাকায় পরিবেশ দূষণ ও ডাকাতিয়া নদীতে বর্জ্য ফেলার অভিযোগে দুটি অটোরাইস মিল মালিককে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা ভবনে পরিচালিত বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড প্রতিষ্ঠিত দাতব্য হোমিওপ্যাথি মেডিকেল সেন্টারে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও রোগীদের সরবরাহের অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানার অর্থ অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
চাঁদপুরের ফরিদগঞ্জে এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে চকলেট ও আচার কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে মো. রাসেল (২৬) নামে তাঁর এক স্বজনের বিরুদ্ধে।
ঝিনাইদহের হরিণাকুণ্ডুর চাঞ্চল্যকর মুকুল মল্লিক হত্যা মামলায় নিহতের স্ত্রীসহ তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
জেন্ডারভিত্তিক সহিংসতা (জিবিভি) প্রতিরোধ ও মোকাবিলায় কর্মরত পুলিশ সদস্যদের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মনোসামাজিক সেবা প্রদান বিষয়ে একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাগেরহাটের ধানশিঁড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের কনফারেন্স হলে এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়।
জয়পুরহাটের কালাই উপজেলার প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে স্বাস্থ্যসেবার সুযোগকে আরও সহজলভ্য করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ। নারী, কিশোরী ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য দিনব্যাপী একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে সংস্থাটি, যেখানে শতাধিক মানুষ চিকিৎসা পরামর্শ ও স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।