| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

মা ও ৩ মেয়েকে কুপিয়ে হত্যা, অশ্রুসিক্ত নয়নে বিদায়

লক্ষ্মীপুরের রায়পুরে মা ও তার তিন মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় জেলায় চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। একই ঘটনায় স্থানীয় জনতার গণপিটুনিতে নিহত হয়েছেন সন্দেহভাজন হামলাকারী অন্তর মজুমদার। পাঁচ প্রাণহানির এই নৃশংস ঘটনায় দেশজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হলেও এখনো হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন করতে পারেনি পুলিশ।

বিস্তারিত...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ জনের মৃত্যু

চট্টগ্রামে পৃথক ঘটনায় সেপটিক ট্যাংকে নেমে বিষাক্ত গ্যাসে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) দুপুরে রাউজান ও নগরীর ডাবলমুরিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নির্মাণাধীন ভবনের ট্যাংকে কাজ করতে নেমে শ্বাসরুদ্ধ হয়ে তারা প্রাণ হারান বলে জানিয়েছে হাসপাতাল ও স্থানীয় সূত্র। চমেক হাসপাতাল সূত্রে জানা যায়, ডাবলমুরিং থানাধীন ধনিয়ালাপাড়া এলাকায় জাকির ম্যানশনের পাশে নির্মাণাধীন একটি ভবনের ওয়াটার রিজার্ভ ট্যাংকের সেন্টারিং খোলার কাজে দুইজন ট্যাংকের ভেতরে নামেন। এ সময় ভেতরে জমে থাকা গ্যাসে তারা অচেতন হয়ে পড়েন। পরে তাদের অজ্ঞান অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। বর্তমানে তাদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বিস্তারিত...

মাদকের বিস্তার রোধে পরিবার ও সমাজকে এগিয়ে আসতে হবে: বাদশা এমপি

দেশে মাদকের ভয়াবহ বিস্তার রোধে দল-মত নির্বিশেষে সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে সামাজিক আন্দোলন ও কার্যকর প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা। তিনি বলেছেন, মাদক বাংলাদেশের জন্য একটি সর্বগ্রাসী সংকটে পরিণত হয়েছে। কেবল প্রশাসন, পুলিশ বা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একার পক্ষে এ সমস্যা নির্মূল করা সম্ভব নয়; এ জন্য পরিবার ও সমাজকে সচেতন ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

বিস্তারিত...

যশোর সীমান্তে ১৩টি স্বর্ণের বারসহ আটক ১

যশোর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় দুই কোটি ২২ লাখ ৫৩ হাজার টাকা মূল্যের ১৩টি স্বর্ণের বারসহ সাহাব উদ্দিন সরদার (৪৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

বিস্তারিত...

যশোরে সাপের কামড়ে যুবকের মৃত্যু

যশোর ঝিকরগাছায় বিষধর সাপের কামড়ে রাকিবুল হাসান (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিস্তারিত...

বগুড়ায় ছাত্রশিবিরের মাদকবিরোধী সাইকেল র‌্যালি

বিশ্ব মাদকবিরোধী দিবস উপলক্ষে শুক্রবার সকালে বগুড়া মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে একটি মাদকবিরোধী সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বগুড়া সরকারি আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজের বটতলা থেকে র‌্যালিটি শুরু হয়ে তিনমাথা রেলগেট, মেডিকেল এলাকা, বনানী, কলোনি, ঠনঠনিয়া বাসস্ট্যান্ড ও সাতমাথা প্রদক্ষিণ করে পুনরায় কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়।

বিস্তারিত...

মোল্লাহাটে জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন উপলক্ষে পরিকল্পনা সভা

বাগেরহাটের মোল্লাহাটে জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

বিএনপি সরকার ব্যর্থ হওয়ার জন্য আসেনি: সংস্কৃতি মন্ত্রী

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, বিএনপি সরকার ব্যর্থ হওয়ার জন্য আসেনি। এই সরকার সরাসরি জনগণের ভোটে নির্বাচিত সরকার। তাই আমরা ব্যর্থ হব না। দেশকে নতুন করে ঢেলে সাজিয়ে একটি আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে।

বিস্তারিত...

মেহেরপুরে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটলো বিএসএফ

মেহেরপুরের গাংনী উপজেলার ধলা ও শেওড়াতলা সীমান্ত দিয়ে পাঁচজনকে বাংলাদেশে জোরপূর্বক ঠেলে পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য ও স্থানীয় বাসিন্দাদের তীব্র প্রতিরোধের মুখে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়।

বিস্তারিত...

মাদকমুক্ত সমাজ গড়তে ভান্ডারপুরে মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে নওগাঁর বদলগাছী উপজেলার ভান্ডারপুর যুবসমাজের উদ্যোগে একদিনব্যাপী মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

নাটোরে মাদক ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

‘বিশ্ব মাদক সমস্যা : বিদ্যমান সংকট, নতুন চ্যালেঞ্জ ও উদ্ভাবনী প্রতিক্রিয়া’ প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে।

বিস্তারিত...

সুনামগঞ্জে ৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

ভাটির জনপদ সুনামগঞ্জে ৩ লাখ ৯৮ হাজার ৯০৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।বুধবার (২৪ জুন) দুপুর সাড়ে ১২টায় জেলা ইপিআই ভবন মিলনায়তনে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের উদ্যোগে ও সুনামগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিং এ তথ্য জানানো হয়।

বিস্তারিত...

চাঁদপুরে মিলল অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ

চাঁদপুরের মতলব উত্তরের কলাকান্দা এলাকায় একটি নির্জন কলাবাগান থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি অন্তত চার থেকে পাঁচ দিন আগের।

বিস্তারিত...

ক্যামব্রিজ-ব্রিটিশ কাউন্সিলের পার্টনার স্কুলের স্বীকৃতি পেল বগুড়ায় ইন্টারন্যাশনাল অ্যাবল ডিল স্কুল

বগুড়ায় প্রথমবারের মতো ক্যামব্রিজ ও ব্রিটিশ কাউন্সিলের পার্টনার স্কুল হিসেবে স্বীকৃতি পেয়েছে ইন্টারন্যাশনাল অ্যাবল ডিল স্কুল। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে শহরের হোটেল মম ইনের মিলনায়তনে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিস্তারিত...

সুস্থ ধারার রাজনীতির আহ্বান জানিয়ে নরসিংদীতে যুবদলের বিক্ষোভ সমাবেশে

রাজনৈতিক অপসংস্কৃতি বন্ধ করো, চাই সুস্থ ধারার রাজনীতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদী জেলা যুবদলের উদ্যোগে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪