| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ঝিনাইদহে ১৬৪ পিস ইয়াবাসহ আটক ১

ঝিনাইদহ শহরের আরাপপুর মাঝিপাড়া এলাকায় ১৬৪ পিস ইয়াবাসহ মনিরুল ইসলাম (ছদ্মনাম নয়) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। বুধবার (২২ জুলাই) গভীর রাতে স্থানীয় জনতার সহযোগিতায় তাকে আটক করা হয়।

বিস্তারিত...

মেহেরপুরে দুই কৃষকের কলাগাছ ও ধানের চারা কেটে তছনছ

মেহেরপুর সদর উপজেলার শালিকা গ্রামের ছোটতলা মাঠে শত্রুতামূলক দুই কৃষকের কলা গাছ ও ধানের চারা কেটে তছনছ করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাতের কোনো একসময়ে দুর্বৃত্তরা হানা দিয়ে এক কৃষকের এক বিঘা জমির শতাধিক কলাগাছ এবং অপর কৃষকের রোপণের জন্য তৈরি করা ধানের চারা কেটে তছনছ করে দিয়েছে। এতে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

বিস্তারিত...

শুল্ক বাড়ায় বেনাপোলে ভারতীয় মাছ আমদানি কমেছে

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে মাছ আমদানির ওপর শুল্ক বৃদ্ধি করায় দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারতীয় মাছ আমদানি উল্লেখযোগ্য হারে কমে গেছে। অতিরিক্ত শুল্কের কারণে আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় লোকসানের আশঙ্কায় অনেক ব্যবসায়ী মাছ আমদানি সীমিত বা বন্ধ করে দিয়েছেন। এতে ব্যবসা-বাণিজ্য, শ্রমিক ও পরিবহন খাতের পাশাপাশি সরকারের রাজস্ব আদায়েও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বিস্তারিত...

সংবাদ প্রকাশের পর ইকনের পাশে জেলা প্রশাসন

সংবাদ প্রকাশের পর বাগেরহাটের সংগ্রামী এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে দাঁড়াতে দেশ-বিদেশের অসংখ্য হৃদয়বান মানুষ এগিয়ে এসেছেন। তার লেখাপড়া অব্যাহত রাখা এবং পরিবারের দুর্দিনে সহায়তার জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান আর্থিক ও মানবিক সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছেন।

বিস্তারিত...

ভারতীয় মাদক ও মোটরসাইকেলসহ দুই যুবক আটক

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ভারতীয় মাদক ও মোটরসাইকেলসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

বিস্তারিত...

চাঁদপুরে এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ে প্রশিক্ষণ

চাঁদপুর জেলার সাংবাদিক জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষন শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) বেলা ১১ টায় প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন।

বিস্তারিত...

সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

বগুড়ায় পূর্ব শত্রুতার জেরে সাবেক এক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম আতিকুর রহমান সাগর মন্ডল (২৬)। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে শাপলা নামে এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

বিস্তারিত...

জাজিরা গার্লস স্কুলে এমপি আসলামের সংবর্ধনা

শরীয়তপুরের জাজিরা গার্লস স্কুল অ্যান্ড কলেজে শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলামকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) শিক্ষক, শিক্ষার্থী ও গভর্নিং বডির উদ্যোগে কলেজ প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিস্তারিত...

সবেদা চাষে বাণিজ্যিক সম্ভাবনা দেখছেন সদরপুরের কৃষকরা

রসালো, মিষ্টি ও পুষ্টিগুণে ভরপুর ফরিদপুরের সদরপুর উপজেলার ঐতিহ্যবাহী সবেদা এখন আর শুধু বাড়ির আঙিনার ফল নয়; এটি পরিণত হয়েছে সম্ভাবনাময় বাণিজ্যিক ফসলে। একসময় বাড়ির উঠান, পুকুরপাড় কিংবা জমির আইলে শখের বশে সবেদা গাছ লাগানো হলেও বর্তমানে দেশের বিভিন্ন জেলায় চাহিদা বাড়ায় অনেক কৃষক বাণিজ্যিকভাবে এর চাষে আগ্রহী হচ্ছেন।

বিস্তারিত...

দৌলতপুরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুরে অজ্ঞাত এক বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার হযেছে। গতকাল বুধবার (২২ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের আবেদের ঘাট সংলগ্ন পদ্মা নদীর তীরবর্তী একটি নির্মাণাধীন ভবন থেকে মরদেহটি উদ্ধার করেছে দৌলতপুর থানা পুলিশ। নিহত বৃদ্ধা নারীর আনুমানিক বয়স ৬৫ বছর হবে বলে ধারণা করা হচ্ছে। তবে তার পরি

বিস্তারিত...

দৌলতপুরে ৪০০ বোতল ফেনসিডিল উদ্ধারের পর গায়েব করলো এসআই ফিরোজ

কুষ্টিয়ার দৌলতপুরে ৪০০ বোতল ফেনসিডিল উদ্ধারের পর তা গায়েব করার অভিযোগ পাওয়া গেছে এসআই ফিরোজের বিরুদ্ধে। দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের তেকালা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ফিরোজ ৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে তা জব্দ তালিকায় না দেখিয়ে গায়েব করেছে এমন অভিযো

বিস্তারিত...

ফুলগাজীতে গ্রীষ্মকালীন টমেটো চাষে সাফল্য, নতুন সম্ভাবনা দেখাচ্ছেন কৃষক জাফর

ফেনীর ফুলগাজী উপজেলার সীমান্তবর্তী মুন্সিরহাট ইউনিয়নের দক্ষিণ জামমুড়া গ্রামের কৃষক মো. জাফর আহমেদ গ্রীষ্মকালীন টমেটো চাষে সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রচলিত শীতকালীন মৌসুমের বাইরে আধুনিক কৃষি প্রযুক্তি ও উপজেলা কৃষি বিভাগের কারিগরি সহায়তায় টমেটো চাষ করে এলাকায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন তিনি।

বিস্তারিত...

সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

মাগুরার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান পুড়ে গেছে। এ ঘটনায় প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী। বুধবার (২২ জুলাই) রাত আনুমানিক ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিস্তারিত...

হালুয়াঘাটে ধারা আদর্শ ডিগ্রি কলেজের প্রভাষকের পাল্টা সংবাদ সম্মেলন

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা আদর্শ ডিগ্রি কলেজের প্রভাষক নূর মোহাম্মদ উজ্জ্বলের বিরুদ্ধে সম্প্রতি অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে বুধবার (২২ জুলাই) দুপুরে হালুয়াঘাট প্রেসক্লাবে পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রভাষক নূর

বিস্তারিত...

স্বাস্থ্য বিভাগের অভিযানে মানিকগঞ্জে তিন বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

লাইসেন্স নবায়ন না করা, কর্তব্যরত চিকিৎসক ও লেবার রুম না থাকা এবং বিভিন্ন প্রশাসনিক অনিয়মের অভিযোগে মানিকগঞ্জে দুটি বেসরকারি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ করে দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। একই সঙ্গে আরেকটি হাসপাতালকে মুচলেকা নিয়ে সতর্ক করা হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪