মেহেরপুরের গাংনী উপজেলার মিনাপাড়া গ্রামে একটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় আড়াই লাখ টাকার মাছ নিধন করার অভিযোগ উঠেছে। সোমবার (৩১ আগস্ট) দিবাগত গভীর রাতে অজ্ঞাত ব্যক্তিরা পুকুরে বিষ প্রয়োগ করেছে বলে ধারণা করছেন স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা গেছে, মিনাপাড়া গ্রামের ডক্টর আশরাফুল ইসলামের পুকুরে এ ঘটনা ঘটে।
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালতের নথিপত্র ও রেজিস্টার সুশৃঙ্খলভাবে সংরক্ষণের লক্ষ্যে সাতটি ইউনিয়ন পরিষদে ফাইল কেবিনেট বিতরণ করা হয়েছে। ১৩ আগস্ট ২০২৬ উপজেলার ভোজেশ্বর, জপসা, নশাসন, রাজনগর, চামটা, ঘড়িষার ও চরআত্রা ইউনিয়ন পরিষদে এসব ফাইল কেবিনেট বিতরণ করা হয়। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারীরা ফাইল কেবিনেটগুলো গ্রহণ করেন।
: রাজবাড়ী শহরের বড় বাজারে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানাকে মারধরের ঘটনায় করা মামলায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাতে জাকিয়া সুলতানা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলা করার পর মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে তাদের গ্রেপ্তার করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়া সদর উপজেলার শাখারিয়া ডাঙা জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলার শাখারিয়া কদিমপাড়া এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
নেপাল ও তিব্বতে ভূমিধস ও আকস্মিক বন্যায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে সহমর্মিতা প্রকাশ এবং শান্তি কামনায় চট্টগ্রামে প্রদীপ প্রজ্জ্বলন, সমবেত প্রার্থনা, ধ্যান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) রাতে চট্টগ্রাম নগরের নন্দনকানন এলাকার চট্টগ্রাম বৌদ্ধ বিহারে বাংলাদেশ বুড্ডিস্ট কাউন্সিলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, দুর্যোগের প্রতিকার এবং পরিবেশ সংরক্ষণ নিয়ে আলোচনা করা হয়।
জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, যতই সংকট বা ক্রাইসিস আসুক না কেন, বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না। যারা বিএনপিকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল, শেষ পর্যন্ত তারাই ধ্বংস ও নিশ্চিহ্ন হয়ে গেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে নাটোর শহরের আলাইপুর উপরশহর মাঠে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত পথসভা ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাতীয় পতাকা উত্তোলন, শান্তির পায়রা অবমুক্ত এবং দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে জয়পুরহাটের কালাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কালাই বাসস্ট্যান্ড চত্বরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল
স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী নয়, দলীয় সমন্বয়ের মাধ্যমে প্রতিটি নির্বাচনি এলাকায় একজন করে একক প্রার্থী নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
শরীয়তপুরের সখিপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সখিপুর থানা বিএনপির কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন দলটির নেতাকর্মীরা। সখিপুর থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সখিপুর থানা বিএনপির আহ্বায়ক এসএমএ হামিদ
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় রেললাইন ভেঙে যাওয়ায় রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল। এ সময় আব্দুলপুর ও রাজশাহী স্টেশনে ছয়টি ট্রেন আটকা পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত শেষে ধীরগতিতে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল পৌনে ৭টার দিকে বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর এলাকায় রেললাইনে ভাঙন দেখা দেয়।
চট্টগ্রামের রাউজানে পূর্ববিরোধের জেরে বসতঘরে ঢুকে এক সাংবাদিকের মাকে লাঠি দিয়ে মারধর এবং তার বোনকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় রাউজান থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) দুপুর সাড়ে ১টার দিকে উপজেলার চিকদাইর ইউনিয়নের করম আলী হাজীর বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
ময়মনসিংহের তারাকান্দায় প্রশিক্ষণ শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই উপ-সহকারী কৃষি কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) উপজেলার কোদালদর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন—তারাকান্দা উপজেলার বকশিমুল ব্লকে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা শুভাগত দাস এবং কাকনী ব্লকে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবদুল্লাহ সাঈদ।
প্লাস্টিক বর্জ্য সংগ্রহে শিক্ষার্থীদের উৎসাহিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। এখন থেকে ১০০ গ্রাম প্লাস্টিক বর্জ্য জমা দিলে শিক্ষার্থীরা বিনা মূল্যে চট্টগ্রাম চিড়িয়াখানায় প্রবেশের সুযোগ পাবে। সোমবার জেলা প্রশাসকের
প্রথমে পরনের লুঙ্গি ছিড়ে ফেলেন আসামি মো. ইকবাল শেখ গারো (৪০)। এরপর তা দেওয়ালে থাকা লোহার গ্রিলে বেঁধে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়েন তিনি। এ সময় আরেক আসামি তা দেখে চিৎকার চেঁচামেচি শুরু করেন। চিৎকার শুনে দ্রুত দাঁয়িত্বরত পুলিশ স
কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নে মাদক সেবনে বাধা দেওয়ায় ১ নম্বর সাক্ষী নাজমুল (৩২) নামের এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা নয়ন মিয়া (৭০) বাদী হয়ে বুড়িচং থানায় ৩ জনের নাম উল্লেখস