| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাষ্ট্রের সুরক্ষায় শিক্ষা ব্যবস্থা আধুনিকায়ন করা হচ্ছে : বগুড়া জেলা প্রশাসক

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৫, ২০২৬ ইং | ২০:১৪:২৩:অপরাহ্ন  |  ৯৮৮ বার পঠিত
রাষ্ট্রের সুরক্ষায় শিক্ষা ব্যবস্থা আধুনিকায়ন করা হচ্ছে : বগুড়া জেলা প্রশাসক

বগুড়া প্রতিনিধি: শিক্ষিত ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বিএনপি সরকার শিক্ষাখাতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন বগুড়া জেলা পরিষদ প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির। তিনি বলেছেন, রাষ্ট্রের সুরক্ষায় প্রয়োজন উপযুক্ত শিক্ষা ব্যবস্থা। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান আধুনিকায়ন করা হচ্ছে। দেশের ইতিহাসে সবচেয়ে বেশি বাজেট শিক্ষায় অ্যালোকেটেট করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

বৃহস্পতিবার বগুড়ার গোদারপাড়া জাহেদুর রহমান মহিলা ডিগ্রি কলেজ চত্বরে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষার মানোন্নয়ন, আধুনিক অবকাঠামো, স্মার্ট শ্রেণিকক্ষ নির্মাণ ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার উদ্যোগ ইতিবাচক প্রশংসা কুড়াচ্ছে বলেও উল্লেখ করেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি। বক্তব্যে তিনি জানান, সারাদেশে নতুন করে ৮০ হাজার নারী নার্স নিয়োগ দেওয়া হবে। জাহেদুর রহমান মহিলা ডিগ্রি কলেজ সরকারিকরণ করার বিষয়েও উদ্যোগ নেওয়া হয়েছে। 

কলেজ পরিচালনা পর্ষদ সভাপতি ও জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মাহবুব আলম। জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক ইমদাদুল হক মিলন, শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মী ও সামাজিক গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪