| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘পিল্লাইকে শান্তিতে নোবেল দিয়ে নিজেদেরকে লজ্জিত করেছে নোবেল কমিটি’

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৯, ২০২৬ ইং | ২১:৫৪:১৮:অপরাহ্ন  |  ৭৯৩ বার পঠিত
‘পিল্লাইকে শান্তিতে নোবেল দিয়ে নিজেদেরকে লজ্জিত করেছে নোবেল কমিটি’

ইন্টারন্যাশনাল ডেস্ক: দীর্ঘদিনের প্রত্যাশা এবং নিজের কূটনৈতিক সাফল্যের দাবির পরও এবার শান্তিতে নোবেল পুরস্কার জিততে পারলেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার মানবাধিকারকর্মী নাভেনথাম নাভি পিল্লাই। 

শুক্রবার (৯ অক্টোবর) স্থানীয় সময় সকাল ১১টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টায়) নরওয়ের রাজধানী অসলোর নোবেল ইনস্টিটিউট থেকে বিজয়ীর নাম ঘোষণা করা হয়। এর মধ্য দিয়ে শান্তিতে নোবেল পাওয়ার স্বপ্ন পূরণ হলো না ট্রাম্পের।

এ বিষয়ে ট্রাম্প নিজে এখন পর্যন্ত সরাসরি কোনো মন্তব্য করেননি। তবে নিজের মালিকাধীন ট্রুর্থ স্যোশালে মার্কিন আইনজীবী ডেভিড স্কলনের করা একটি পোস্ট শেয়ার করেছেন তিনি। 

পোস্টে নোবেল কমিটির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তোলেন স্কলন। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কূটনৈতিক উদ্যোগের প্রশংসা করে দাবি করেছেন, শান্তি পুরস্কার ট্রাম্পেরই প্রাপ্য ছিল।

স্কলন বলেন, ‘আজ নোবেল কমিটি জাতিসংঘের নাভি পিল্লাইকে নোবেল শান্তি পুরস্কার দিয়ে নিজেদেরকে অপূরণীয়ভাবে লজ্জিত করেছে এবং এক সময়ের মহান এই পুরস্কারকে অপমানিত করেছে। পিল্লাই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একজন নির্লজ্জ বিদ্বেষী। নিজের পদে থেকে তিনি সন্ত্রাসীদের জয়গান গেয়েছেন এবং হামাসকে পুরস্কৃত করেছেন’।

তিনি আরও অভিযোগ করেন, ‘পিল্লাই একটি ভুয়া তদন্ত পরিচালনা করে দাবি করেন যে ইসরায়েল গণহত্যা করেছে এবং তাদের বিচারের জন্য আহ্বান জানান। কোনো স্বাভাবিক ক্ষেত্রে তার কোনো বিশ্বাসযোগ্যতা নেই এবং তিনি শান্তি প্রতিষ্ঠার জন্য কিছুই করেননি। বরং ঠিক তার উল্টো। কিন্তু যে কমিটি এর আগে ইয়াসির আরাফাতকে একদা আকাঙ্ক্ষিত শান্তি পুরস্কার দিয়েছিল, তাদের কাছ থেকে আর কী-ই বা আশা করা যায়?’

পোস্টে ট্রাম্পের প্রশংসা করে স্কলন বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের আব্রাহাম অ্যাকর্ডস দিয়েছেন, যা নিয়ে সারা বিশ্ব বলেছিল অসম্ভব, এবং এখন তিনি তা আরও প্রসারিত করছেন! যখন সবকিছু আশাহীন মনে হচ্ছিল, তখন তিনি গাজা থেকে জিম্মিদের দেশে ফিরিয়ে এনেছিলেন! তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ করতে, ইরানকে থামাতে সর্বাত্মক চেষ্টা করছেন এবং গাজা পুনর্গঠনের চেষ্টা করছেন। এই তালিকা চলতেই থাকবে’। 

পোস্টের শেষাংশে তিনি সরাসরি ট্রাম্পকে ট্যাগ করে বলেন, ‘নোবেল শান্তি পুরস্কার তো এই ধরনের কাজগুলোকেই স্বীকৃতি ও পুরস্কৃত করার জন্য প্রবর্তিত হয়েছিল!!!’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪