| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০১, ২০২৬ ইং | ১২:৫৭:৩৬:অপরাহ্ন  |  ১০৩ বার পঠিত
ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র। এসব কিট পর্যায়ক্রমে দেশের বিভিন্ন উপজেলা ও জেলা হাসপাতালে পাঠানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে যুক্তরাষ্ট্রের দেওয়া এনএসআই র‍্যাপিড ডায়াগনস্টিক কিট হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে বর্তমানে ডেঙ্গু পরীক্ষার কিটের পর্যাপ্ত মজুদ রয়েছে। যুক্তরাষ্ট্রের দেওয়া নতুন ৫ লাখ কিট দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে প্রয়োজন অনুযায়ী সরবরাহ করা হবে।

তিনি বলেন, ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত রয়েছে। রোগীদের প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য খাতের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো কাজ করছে।

অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী কুর্মিটোলা হাসপাতালের জরুরি বিভাগ, ডেঙ্গু ওয়ার্ড এবং রোগ নির্ণয় পরীক্ষাগার পরিদর্শন করেন। এ সময় তিনি হাসপাতালের ডেঙ্গু পরিস্থিতি, রোগীদের চিকিৎসা এবং পরীক্ষার কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪