| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়ায় ভারতীয় মাদক উদ্ধার করেছে বিজিবি

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০১, ২০২৬ ইং | ১৯:৩৭:১১:অপরাহ্ন  |  ১৬৭৭৩৭৩ বার পঠিত
কুষ্টিয়ায় ভারতীয় মাদক উদ্ধার করেছে বিজিবি

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া সীমান্তে আলাদা ভাবে অভিযান চালিয়ে প্রায় পৌনে ৯ লাখ টাকার ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি)।

মঙ্গলবার (১ সেটেম্বর) ভোরে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় দুটি অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে নিচপাড়া মাঠ ও মোহাম্মদপুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৮৫ বোতল ভারতীয় মদ ও ২ হাজার ৫০০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়।উদ্ধারকৃত মাদকের মোট আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৭৭ হাজার ৫০০ টাকা।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্ত এলাকায় মাদক অনুপ্রবেশ ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি ও জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪