| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আজ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২২, ২০২৬ ইং | ১০:৩১:৩৯:পূর্বাহ্ন  |  ৮০২০৩৪ বার পঠিত
আজ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

রিপোর্টার্স২৪ ডেস্ক: সাভারের জাতীয় স্মৃতিসৌধে শনিবার (২২ আগস্ট) সকাল সোয়া ১০টায় পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

শুক্রবার (২১ আগস্ট) রাষ্ট্রপতির প্রেস উইং ও সংশ্লিষ্ট প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, শনিবার সকালে স্মৃতিসৌধের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি। এরপর তিনি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের অসামান্য অবদানের কথা স্মরণ করে তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকবেন। এসময় সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ দেবেন। একইসঙ্গে বিউগলে বাজানো হবে করুণ সুর।

শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে তিনি স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করবেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচনে তিনি বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন।

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪