| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিদেশি কসমেটিকসে স্টিকার নেই, চাঁদপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৮, ২০২৬ ইং | ২১:২৪:৫৮:অপরাহ্ন  |  ৭২২৮ বার পঠিত
বিদেশি কসমেটিকসে স্টিকার নেই, চাঁদপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরে বিদেশি কসমেটিকসে আমদানিকারকের স্টিকার ও ক্রয় ভাউচার না থাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় তিন প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে চাঁদপুর জেনারেল হাসপাতালের সামনে, পূরবী শপিং কমপ্লেক্স, মীর শপিং কমপ্লেক্স ও জে এম সেনগুপ্ত রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী রূপসী স্টোরকে বিদেশি কসমেটিকসে আমদানিকারকের স্টিকার ও ক্রয় ভাউচার না থাকায় ৫ হাজার টাকা, একই অপরাধে এলিগ্যান্টকে ৬ হাজার টাকা এবং মূল্য তালিকা না থাকা ও বিদেশি পণ্যে আমদানিকারকের স্টিকার না থাকায় মিনি মার্টকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানগুলো স্বেচ্ছায় পরিশোধ করে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করে তারা।

অভিযানের অংশ হিসেবে চাঁদপুর জেনারেল হাসপাতালের সামনে ডাবের দামও যাচাই করা হয়। এ সময় ব্যবসায়ীদের ক্রয় ভাউচার সংরক্ষণ এবং ন্যায্য মূল্যে ডাব বিক্রির নির্দেশনা দেওয়া হয়।

এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনের পাশাপাশি ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। অভিযানে জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।

ভোক্তা অধিকার সংরক্ষণে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪