| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাহারারের কাছে হেলিকপ্টার বিধ্বস্ত, সবাই নিহত

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০১, ২০২৬ ইং | ১০:৪৪:০৮:পূর্বাহ্ন  |  ৮০ বার পঠিত
পাহারারের কাছে হেলিকপ্টার বিধ্বস্ত, সবাই নিহত

ইন্টারন্যাশনাল ডেস্ক: জিম্বাবুয়ের রাজধানী হারারের কাছে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয় আরোহীর সবাই নিহত হয়েছেন, এমন ধারণা করছে দেশটির সরকার। দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারটিতে চার যাত্রীর পাশাপাশি দুই ক্রু সদস্য ছিলেন। যাত্রীদের মধ্যে দেশটির একজন প্রভাবশালী ব্যবসায়ীও ছিলেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানী হারারে থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরের মারোন্দেরা জেলার একটি গ্রামীণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৫টার দিকে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে।

সরকারের মুখপাত্র নিক মাংগোয়ানা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী দুর্ঘটনায় কেউ বেঁচে নেই।

তবে এখনো নিহতদের পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। দুর্ঘটনার কারণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও উদ্ধারকারী সংস্থাগুলো ঘটনাস্থলে কাজ করছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪