| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৫, ২০২৬ ইং | ১২:২০:২০:অপরাহ্ন  |  ১০৫৫ বার পঠিত
জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অনলাইন ডেস্ক: রাজধানীর শেরেবাংলা নগরে নবনির্মিত জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধনের পর এর বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (৫ আগস্ট) সকালে তিনি জাদুঘরের স্মৃতি ফলক উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় সূরা ফাতিহা পাঠের পর দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

পরে প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন গ্যালারি পরিদর্শন করেন। তিনি সেখানে সংরক্ষিত নিদর্শন, আলোকচিত্র, দলিলপত্র ও স্মারক ঘুরে দেখে জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস ও ঘটনাপ্রবাহ সম্পর্কে অবহিত হন।

অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানের পটভূমি, গণমানুষের অংশগ্রহণ এবং বিজয়ের ইতিহাস তুলে ধরে একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এবং প্রধানমন্ত্রীর তথ্য ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।

উদ্বোধনের দিন জাদুঘরটি শুধুমাত্র আমন্ত্রিত অতিথিদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। আগামীকাল (বৃহস্পতিবার) থেকে এটি সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪