| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মধ্যরাতে তিনবার ভূমিকম্পের পর ফের কাঁপলো দেশ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৪, ২০২৬ ইং | ১১:০২:৫৭:পূর্বাহ্ন  |  ২৬৮ বার পঠিত
মধ্যরাতে তিনবার ভূমিকম্পের পর ফের কাঁপলো দেশ

স্টাফ রিপোর্টার: মধ্যরাতের পরপর তিন দফা ভূকম্পনের রেশ কাটতে না কাটতেই ভোরে আবারও কেঁপে উঠেছে দেশ। রোববার (৪ অক্টোবর) ভোর ৪টার দিকে রিখটার স্কেলে ৪ দশমিক ৮ মাত্রার এ ভূমিকম্প অনুভূত হয়।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, ভোরের এই ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল রাজধানী ঢাকা থেকে প্রায় ৪৪৩ কিলোমিটার দূরে। তবে তাৎক্ষণিকভাবে এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১২টা থেকে রাত দেড়টার মধ্যে-মাত্র ৭৫ মিনিটের ব্যবধানে দেশের বিভিন্ন অঞ্চলে পরপর তিনবার ভূমিকম্প অনুভূত হয়।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, শনিবার রাত ১২টা ১২ মিনিটে মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত এলাকায় ৪ দশমিক ৯ মাত্রার প্রথম ভূকম্পনটি আঘাত হানে। এর প্রভাবে কক্সবাজার, টেকনাফ ও চট্টগ্রাম অঞ্চল তীব্রভাবে কেঁপে ওঠে। এর ঠিক এক মিনিট পর ভারত-বাংলাদেশ সীমান্তের মিজোরামের লুংলেই এলাকায় ৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি ঘটে, যা চট্টগ্রাম ছাড়াও কুমিল্লা, ফেনী ও নোয়াখালীসহ আশপাশের জেলায় অনুভূত হয়।

পরবর্তী সময়ে রাত ১টা ২৭ মিনিটে ভারতের ত্রিপুরার আগরতলা কেন্দ্রিক ৩ দশমিক ৮ মাত্রার তৃতীয় মৃদু ভূমিকম্পটি অনুভূত হয়। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্যেও ত্রিপুরার ডালাই এলাকায় এই ভূকম্পনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পরপর কয়েক ঘণ্টার ব্যবধানে দফায় দফায় এমন ভূকম্পনে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই মধ্যরাতে ও ভোরে ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় বেরিয়ে আসেন। আবহাওয়া ও সিসমোলজিক্যাল পর্যবেক্ষণ কেন্দ্রগুলো সার্বিক পরিস্থিতি নজরদারিতে রাখছে।

’রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪