| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দীপক চক্রবর্তীর কবিতা ‘মাধবী - এক প্রস্ফুটিত পুষ্প’

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১১, ২০২৬ ইং | ১৯:২৫:৩১:অপরাহ্ন  |  ৫৯২ বার পঠিত
দীপক চক্রবর্তীর কবিতা ‘মাধবী - এক প্রস্ফুটিত পুষ্প’

আমার জানালার পাশেই প্রস্ফুটিত এক  মাধবীকে দেখেছি আমি

আমি প্রতিদিন দেখি

দেখেছি মৃদু হাওয়ায় পাপড়ি দোলাতে

একটু স্পর্শ করার নিমিত্তে করেছি শত চেষ্টা, 

অবশেষে ব্যর্থ হয়ে নিজেকে গুটিয়ে নিয়েছি। 

আজকাল নিজেকে বড্ড অসহায় লাগছে,

কিন্তু, কিসের অভাব হৃদয়ে নাড়াচাড়া দিয়ে উঠেছে

তা ঠিক বলতে পারবো না।

আবেগে আপ্লুত হয়ে সেদিন বলেছিলাম -

আমি তো-মা- কে---

শুস্ক ম্লান মুখে ঝরে পড়া হাসি দিয়ে জানিয়ে দিলো

আমার চাওয়া পাওয়া সবই ভুল।

ইচ্ছে করেই ছুঁতে চেয়েছি তাকে

বলেছে ---

 ধ্যুর! পাগল

 - মিথ্যা, স-ব মিথ্যা 

মিথ্যা আবেগে উতফুল্ল হইও না।

শৈশব থেকে কৈশর কাল কাটিয়েছি 

মুগ্ধ হয়ে দেখেছি 

মাধবী --

সে তো এক প্রস্ফুটিত পুষ্প

সেই শৈশব থেকে তার ডানা মেলা পাপড়ির দিকে আজও নির্বিকার চেয়ে আছি

পাপড়ি গুলো দেখে আমি মুগ্ধ

আমি অভিভূত!

কচিকাঁচা ধানের ডগার মতোই পাপড়িগুলো হাওয়ায় দোলে 

তাকে দেখে মুগ্ধ হবেনা পৃথিবীতে এমন কোন ব্যক্তি নেই,

তার রূপের জ্যোতি ছড়ায় দিক দিগন্তে

মোহিত হয় স্বর্গের দেবতাত্মা 

তবুও নিজেকে অসহায় বোধ করি

আর, অপলক নেত্রে দেখি

দেখি- মাধবীকে

পাপড়ি মেলা এক প্রস্ফুটিত পুষ্প।


দীপক চক্রবর্তী 

চুকিনগর, শালিখা, মাগুরা 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪