| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় আমরা জুলাই সনদকে বাস্তবায়ন করবো: মুক্তিযুদ্ধমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৫, ২০২৬ ইং | ১১:৩১:২৫:পূর্বাহ্ন  |  ৯৯৯৭৯৭ বার পঠিত
জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় আমরা জুলাই সনদকে বাস্তবায়ন করবো: মুক্তিযুদ্ধমন্ত্রী

অনলাইন ডেস্ক:ঢাকা, ৫ আগস্ট: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে পুনর্গঠনের লক্ষ্যে সরকার কাজ করবে। এ লক্ষ্যেই ‘জুলাই সনদ’ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

বুধবার ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে শাহবাগের জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দীর্ঘ সময় ধরে আন্দোলন-সংগ্রামে অংশ নেওয়া বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও নেতাদের জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছেন তিনি। ব্যক্তিগত বা দলীয় স্বার্থে জাতিকে বিভক্ত না করারও আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সব রাজনৈতিক শক্তি ও নাগরিকের অংশগ্রহণ প্রয়োজন। জনগণ গণতন্ত্র, উন্নয়ন এবং মতপ্রকাশের স্বাধীনতা প্রত্যাশা করে বলেও মন্তব্য করেন তিনি।

আহমেদ আযম খান তার বক্তব্যে দাবি করেন, তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন এবং বর্তমানে প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনার মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনের যাত্রা শুরু করেছেন। তার নেতৃত্বে উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যাওয়ার আশাবাদও ব্যক্ত করেন তিনি।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪