| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপরে

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৫, ২০২৬ ইং | ১১:১০:৩৯:পূর্বাহ্ন  |  ১২৯৬ বার পঠিত
তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপরে

অনলাইন ডেস্ক: টানা ভারী বৃষ্টি ও উজানের ঢলে আবারও ফুলে-ফেঁপে উঠেছে তিস্তা নদী। ফলে নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে তিস্তা তীরবর্তী বেশ কয়েকটি নিম্নাঞ্চলে পানি প্রবেশ শুরু হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় ডালিয়া পয়েন্টে তিস্তার পানির সমতল রেকর্ড করা হয় ৫২ দশমিক ২৮ মিটার, যা বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপরে। এর আগে সকাল ৬টাতেও একই মাত্রায় পানি প্রবাহিত হয়।

পানি বৃদ্ধি পাওয়ায় ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিসা চাপানী, ঝুনাগাছ চাপানী ও গয়াবাড়ী ইউনিয়নের পাশাপাশি জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে।

টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম সাহিন জানান, তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় চর ও নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, সকাল ৬টা থেকেই তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং রাতে পানি কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪