| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বুধবার জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৪, ২০২৬ ইং | ১৩:৪৯:৩৮:অপরাহ্ন  |  ১০১৭১৭০ বার পঠিত
বুধবার জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক: আগামীকাল বুধবার (৫ আগস্ট) দেশজুড়ে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

মঙ্গলবার (৪ আগস্ট) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, দিবসটি উপলক্ষে বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে একটি কনসার্ট অনুষ্ঠিত হবে। পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হবে।

এদিকে, আগামীকাল সকাল ৯টায় জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের পর তিনি জাদুঘরটি পরিদর্শন করবেন।

সরকারি সূত্রে জানা গেছে, উদ্বোধনের পর ৬ আগস্ট থেকে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪