| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজবাড়ী পরিদর্শনে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত

reporter
  • আপডেট টাইম: Jul ২৯, ২০২৬ ইং | ০১:২৫:৫০:পূর্বাহ্ন  |  ১৬৭৬০৪ বার পঠিত
রাজবাড়ী পরিদর্শনে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত

নাটোর প্রতিনিধিঃ বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর ১২টা ৪৫ মিনিটে নাটোরের ঐতিহাসিক রানী ভবানী রাজবাড়ী পরিদর্শন করেন।

রাজবাড়ীর প্রধান ফটকে রাষ্ট্রদূতকে স্বাগত জানান প্রত্নতত্ত্ব অধিদপ্তর, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নাটোর রানী ভবানী রাজবাড়ীর সহকারী কাস্টোডিয়ান মো. ইমরান হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন নাটোর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফরহাদ আহমেদ সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও গনমাধ্যেম কর্মীরা।

পরিদর্শনকালে সহকারী কাস্টোডিয়ান মো. ইমরান হোসেন রাষ্ট্রদূতকে রানী ভবানী রাজবাড়ীর ছোট তরফ, বড় তরফসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরিয়ে দেখান এবং রাজবাড়ীর ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নতাত্ত্বিক গুরুত্ব সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

ফ্রান্সের এ রাষ্ট্রদূত রাজবাড়ী পরিদর্শন শেষে দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে নাটোরের সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রশংসা করেন। পাশাপাশি তিনি রাজশাহী ও রংপুর বিভাগের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীন অন্যান্য ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপনা পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেন।

পরিদর্শন শেষে নাটোর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফরহাদ আহমেদ রাষ্ট্রদূতের হাতে নাটোরের ইতিহাস ও ঐতিহ্যবিষয়ক একটি গ্রন্থ উপহার হিসেবে তুলে দেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪