| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রথম মিনিটের গোলে এগিয়ে গেল প্যারাগুয়ে

reporter
  • আপডেট টাইম: জুন ২০, ২০২৬ ইং | ০৯:১৫:০৯:পূর্বাহ্ন  |  ৫৬৫ বার পঠিত
প্রথম মিনিটের গোলে এগিয়ে গেল প্যারাগুয়ে

স্পোর্টস ডেস্ক: ফিফা বিশ্বকাপে তুরস্কের বিপক্ষে ম্যাচের শুরুতেই বাজিমাত করেছে প্যারাগুয়ে। ম্যাচের প্রথম মিনিটেই গোল করে দলকে এগিয়ে দিয়েছেন মিডফিল্ডার মাতিয়াস গালারজা। তার এই গোলটি চলতি ২০২৬ বিশ্বকাপের এখন পর্যন্ত দ্রুততম গোলের রেকর্ড গড়েছে।

ম্যাচের শুরুতেই তুরস্কের রক্ষণভাগের অসতর্কতার সুযোগ কাজে লাগিয়ে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে বল জালে পাঠান গালারজা। এত দ্রুত গোল হজম করে কিছুটা হতভম্ব হয়ে পড়ে আর্দা গুলারের নেতৃত্বাধীন তুরস্ক।

ম্যাচ শুরুর পরপরই তুরস্কের পেনাল্টি বক্সের সামনে বল পান গালারজা। সামান্য ফাঁকা জায়গা তৈরি করে তিনি ডান পায়ের শক্তিশালী নিচু শটে বল পাঠিয়ে দেন জালের কোণে। তুর্কি গোলরক্ষকের কিছুই করার ছিল না। চোখের পলকে হওয়া এই গোলে উচ্ছ্বাসে ফেটে পড়ে প্যারাগুয়ের সমর্থকরা।

শুরুতেই গোল পেয়ে আত্মবিশ্বাসী হয়ে ওঠে প্যারাগুয়ে। অন্যদিকে ম্যাচে ফেরার জন্য দ্রুত ছন্দ খুঁজে পাওয়ার চ্যালেঞ্জে পড়ে তুরস্ক। দীর্ঘ ২৪ বছর পর বিশ্বকাপে ফেরা ইউরোপের দলটির জন্য ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

চলতি বিশ্বকাপে গোলের রেকর্ডে এর আগে মরক্কোর ইসমাইল সাইবারি স্কটল্যান্ডের বিপক্ষে ৭১ সেকেন্ডে গোল করে দ্রুততম গোলদাতার তালিকার শীর্ষে ছিলেন। তবে প্যারাগুয়ের বিপক্ষে গালারজার এই গোল সেই রেকর্ডও ভেঙে দিয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪