| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাওয়ার প্লেতেই তিন উইকেট হারাল অস্ট্রেলিয়া

reporter
  • আপডেট টাইম: জুন ১৯, ২০২৬ ইং | ১৪:৪৫:২৬:অপরাহ্ন  |  ১১০৭ বার পঠিত
পাওয়ার প্লেতেই তিন উইকেট হারাল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক: দুর্দান্ত শুরুটা ধরে রাখতে পারল না অস্ট্রেলিয়া। প্রথম তিন ওভারে ৩১ রান তোলা অজিরা আচমকা ব্যাটিং বিপর্যয়ে পড়েন। তৃতীয়, চতুর্থ ও ষষ্ঠ ওভারে তিন উইকেট তুলে বাংলাদেশকে ম্যাচে ফেরান নাহিদ-মোস্তাফিজরা। তাতে পাওয়ার প্লে শেষে ৩ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪৪ রান।

এর আগে সিরিজ সমতায় ফেরার মিশনে চট্টগ্রামে টসে হেরে শুরুতে ফিল্ডিংয়ে নামে অস্ট্রেলিয়া। মিরপুরে শেষ ওয়ানডেতে চোটে পড়ায় টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারছেন না নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস। তার জায়গায় অধিনায়কের দায়িত্বে আছেন তাওহিদ হৃদয়। 

সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের একাদশে এসেছে দুই পরিবর্তন। দারুণ পারফর্ম করেও বাদ পড়েছেন অফস্পিনার শেখ মেহেদী হাসান এবং শরিফুল ইসলাম। তাদের জায়গায় খেলছেন নাসুম আহমেদ ও নাহিদ রানা। টি-টোয়েন্টিতে অভিষেকের ৩৯৬ দিন পর মাঠে নামলেন নাহিদ।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪