মাগুরা প্রতিনিধি: মাগুরা জেলা জামায়াতের আমির এমবি বাকেরকে দলীয় স্বার্থপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তিন মাসের জন্য তার সব ধরনের দলীয় সদস্যপদ স্থগিত করা হয়েছে।
মাগুরা জেলা জামায়াতের সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তাকে আমিরের পদ থেকে অব্যাহতি দিয়ে জেলা জামায়াতের সেক্রেটারি আবু সাঈদ আহমেদ বাচ্চুকে ভারপ্রাপ্ত আমির এবং দলের সহকারী সেক্রেটারি অধ্যাপক মশিউর রহমানকে ভারপ্রাপ্ত সেক্রেটারির দায়িত্ব দেওয়া হয়েছে।
এ বিষয়ে জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির আবু সাঈদ আহমেদ বাচ্চু বলেন, “জামায়াতে ইসলামী একটি সুনির্দিষ্ট নিয়ম-শৃঙ্খলার মধ্য দিয়ে পরিচালিত হয়। কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক তাকে (এমবি বাকেরকে) সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে কী কারণে অব্যাহতি দেওয়া হয়েছে, তা বলতে পারব না।”
উল্লেখ্য, এমবি বাকের ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা আসনে জামায়াতের প্রার্থী হিসেবে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
রিপোর্টার্স২৪/এসএন