| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রতিরক্ষা খাতে ৪২ হাজার ৪৯৭ কোটি টাকার বরাদ্দ প্রস্তাব

reporter
  • আপডেট টাইম: জুন ১১, ২০২৬ ইং | ১৭:৩৬:২৬:অপরাহ্ন  |  ১৫৯ বার পঠিত
প্রতিরক্ষা খাতে ৪২ হাজার ৪৯৭ কোটি টাকার বরাদ্দ প্রস্তাব
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রতিরক্ষা খাতে ৪২ হাজার ৪৯৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। গত ২০২৫-২৬ অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ৪০ হাজার ৬৬১ কোটি টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে বরাদ্দ বেড়েছে ১ হাজার ৮৩৬ কোটি টাকা।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন।

বাজেট পর্যালোচনায় দেখা যায়, গত কয়েক অর্থবছর ধরে প্রতিরক্ষা খাতে বরাদ্দ ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। ২০২৩-২৪ অর্থবছরে বরাদ্দ ছিল ৩৮ হাজার ১৭৪ কোটি টাকা, ২০২৪-২৫ অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় ৩৯ হাজার ৪১৫ কোটি টাকায়। ২০২৫-২৬ অর্থবছরে বরাদ্দ হয় ৪০ হাজার ৬৬১ কোটি টাকা, আর সর্বশেষ ২০২৬-২৭ অর্থবছরে প্রস্তাব করা হয়েছে ৪২ হাজার ৪৯৭ কোটি টাকা।

বাজেট নথি অনুযায়ী, এই বরাদ্দের অর্থ দিয়ে যুদ্ধকালীন প্রস্তুতি, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং প্রয়োজনে বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য সশস্ত্র বাহিনী মোতায়েন কার্যক্রম পরিচালনা করা হবে।

এছাড়া সশস্ত্র বাহিনীর প্রশিক্ষণ, অপারেশন পরিচালনা, সমন্বয় ও পরিকল্পনা, সেনা, নৌ ও বিমানবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের পদোন্নতি ও নিয়োগ কার্যক্রমও এ বাজেটের আওতায় থাকবে।

বাজেটে আরও বলা হয়েছে, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ, রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সনদ বাস্তবায়ন, সশস্ত্র বাহিনী বিভাগের অবকাঠামো উন্নয়ন এবং যৌথ গোয়েন্দা কার্যক্রম পরিচালনায়ও এ অর্থ ব্যয় করা হবে।

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণ এবং সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন কর্মসূচির প্রেক্ষাপটে প্রতিরক্ষা খাতে বরাদ্দের এই ধারাবাহিক বৃদ্ধি অব্যাহত রয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪