| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভঙ্গুর অর্থনীতির ভার বহন করছে সরকার : তথ্যমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মে ১৩, ২০২৬ ইং | ১২:০১:০৫:অপরাহ্ন  |  ৫৮৮ বার পঠিত
ভঙ্গুর অর্থনীতির ভার বহন করছে সরকার : তথ্যমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা আমরা বহন করছি। আওয়ামী লীগ সরকারের ভঙ্গুর অর্থনীতির ভার বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে।

বুধবার (১৩ মে) উত্তরায় মাসব্যাপী ইসলামী প্রতিযোগিতা ‘আলোকিত মাহে রমাদান’-এর চূড়ান্ত বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

 তথ্যমন্ত্রী বলেন, এই সরকারকে ভাঙা অর্থনীতির হাত থেকে স্বাবলম্বী করতে কমপক্ষে ২ বছর সময় লাগবে। এই সময়টায় কেউ যেন আমাদের রাজনৈতিকভাবে বিভাজিত করতে না পারে, সেদিকে লক্ষ্য লাখতে হবে।

তিনি বলেন, আমরা একত্রিত না থাকলে ধ্বংস করা আওয়ামী লীগের অর্থনীতি পুনরুদ্ধার করা সম্ভব হবে না।

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, এক সময় দাড়ি রাখা ও টুপি পরাকেও সন্দেহের চোখে দেখা হতো। পরিকল্পিতভাবে নাটক করে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আক্রমণ করে ধর্মীয় বিরোধ তৈরি করা হয়েছে।

তিনি বলেন, আজকের এই অনুষ্ঠান প্রমাণ করে, দেশে এখন শান্তিপূর্ণ রাজনৈতিক, সামাজিক পরিবেশ বজায় রয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪