| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

reporter
  • আপডেট টাইম: মে ১৩, ২০২৬ ইং | ১১:৩৪:২৪:পূর্বাহ্ন  |  ৭৮১ বার পঠিত
সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

চট্টগ্রাম প্রতিনিধি: সাবেক মন্ত্রী, চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের একাধিকবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (১৩ মে) সকাল ১০টা ৯ মিনিটে ঢাকা–র একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুমের বড় ছেলে সাবেদুর রহমান সুমু গণমাধ্যমকে বর্ষীয়ান এই বাংলাদেশ আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরহুমের মরদেহ দ্রুততম সময়ের মধ্যে মীরসরাই–এ নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। জানাজার সময় ও অন্যান্য আনুষ্ঠানিকতা পরে পরিবারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪