চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরে পাটের জমিতে কাজ করার সময় বজ্রপাতে রব্বান আলী (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) দুপুর আড়াইটার দিকে ঘটনাটি ঘটে।
নিহত কৃষক উপজেলার মূলগ্রাম ইউনিয়নের শাহাপুর গ্রামের আক্কেল আলীর ছেলে।
নিহতের স্বজন ও স্থানীয় ইউপি সদস্য আব্দুল কুদ্দুস রেজা জানান, বুধবার দুপুর আড়াইটার দিকে মহেশপুর মাঠে পাটের জমিতে কাজ করতে যান। ঝড় বৃষ্টি শুরু হলে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে।
রিপোর্টার্স২৪/মিতু