| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লেবাননে নিহত দীপালীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

reporter
  • আপডেট টাইম: মে ০৮, ২০২৬ ইং | ০২:৫১:০০:পূর্বাহ্ন  |  ৩৯৬ বার পঠিত
লেবাননে নিহত দীপালীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

স্টাফ রিপোর্টার: মধ্যপ্রাচ্য যুদ্ধে লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বাংলাদেশি কর্মী দীপালী বেগমের মরদেহ দীর্ঘ এক মাস পর দেশে এসেছে। বৃহস্পতিবার (৭ মে) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আহমাদুল হক উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিদেশের মাটিতে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করছে। এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যের সংঘাতে ৮ জন বাংলাদেশি নিহত হয়েছেন। এর মধ্যে ৬ জনের মরদেহ দেশে ফেরানো গেছে, একজনকে সৌদি আরবে দাফন করা হয়েছে এবং ইরাকে একজনের মরদেহ রয়েছে।

তিনি আরও জানান, দীপালীর পরিবারকে আর্থিক অনুদান হিসেবে ১৩ লাখ টাকা দেওয়া হবে। বিদেশ থেকে ফিরে আসা কর্মীদের পুনর্বাসনে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

এর আগে ১০ এপ্রিল লেবাননের বাংলাদেশ দূতাবাস জানায়, বৈরুতে একটি আবাসিক ভবনে ইসরায়েলের বিমান হামলায় এক বাংলাদেশি নারীর মৃত্যু হয়েছে। নিহত প্রবাসী দীপালী বেগম ফরিদপুরের চর ভদ্রাসনের চর শালেপুর ইউনিয়নের চর হাজিগঞ্জ গ্রামের শেখ মোফাজ্জল ও রোজিনা খাতুনের মেয়ে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪