ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনে অবস্থানরত কূটনৈতিক সংস্থাগুলোকে দ্রুত তাদের কর্মীদের সরিয়ে নিতে আহ্বান জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। ইউক্রেনে সম্ভাব্য বড় হামলা চালানোর আগে রাশিয়া এ পদক্ষেপ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বুধবার টেলিগ্রামে পোস্ট করা এক ভিডিওতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা কূটনীতিকদের সতর্ক করেছেন। খবর আল জাজিরার।
এ সময় জাখারোভা বলেন, ‘আমরা ইউক্রেনের কর্তৃপক্ষ এবং সংস্থার নেতৃত্বকে সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে এই বিবৃতিকে গ্রহণ করতে এবং কিয়েভ থেকে কূটনৈতিক ও অন্যান্য প্রতিনিধি কর্মীদের সময়মতো সরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে বলছি। রাশিয়ার সশস্ত্র বাহিনী প্রতিশোধমূলক হামলা চালাতে পারে।’
অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি আর্মেনিয়ায় ইউরোপিয়ান পলিটিকাল কমিউনিটির বৈঠকে বলেছেন, ‘নিরাপত্তার কারণে এবার বিজয় দিবস উদ্যাপনে সামরিক সরঞ্জাম ব্যবহার করতে পারছে না তারা।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে তিনি বলেন, রাশিয়া মে মাসের সামরিক প্যারেডের প্রস্তুতিতে তার অঞ্চলের বিমান প্রতিরক্ষা পুনর্বিন্যস্ত করছে। এটি ইউক্রেনকে আরও দীর্ঘ-পরিসরের আক্রমণের সুযোগ দিচ্ছে। একই সঙ্গে উভয় দেশ উৎসবের আগে প্রতিযোগিতামূলক চুক্তি বা অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করেছে। যদিও দুপক্ষই একে অপরের প্রতি অঙ্গীকার ভঙ্গের অভিযোগ করেছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব