| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাড়ল লঞ্চের ভাড়া

reporter
  • আপডেট টাইম: মে ০৬, ২০২৬ ইং | ২১:১৯:২১:অপরাহ্ন  |  ১১০৯৭ বার পঠিত
বাড়ল লঞ্চের ভাড়া

রিপোর্টার্স ডেস্ক: জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণে বাসের পর এবার লঞ্চের ভাড়া বাড়ানো হয়েছে। একজন যাত্রীর লঞ্চ ভাড়া ১০০ কিলোমিটারের কম দূরত্বে প্রতি কিলোমিটারে ১৮ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে ১৪ পয়সা বাড়ানো হয়েছে। এ হিসাবে কম দূরত্বে লঞ্চের ভাড়া ৬ দশমিক ৪৯ শতাংশ এবং বেশি দূরত্বে ৫ দশমিক ৮৮ শতাংশ বাড়ানো হয়েছে।

বুধবার লঞ্চের ভাড়া বাড়ানোর প্রজ্ঞাপন জারি করেছে নৌপরিবহন মন্ত্রণালয়, যা মঙ্গলবার থেকে কার্যকরের কথা বলা হয়েছে।

জ্বালানি তেলের দাম বাড়ার কারণে গত বৃহস্পতিবার ডিজেলচালিত বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ায় সরকার। 

রিপোর্টার্স/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪