| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় নগদ টাকা-স্বর্ণ চুরি, গণপিটুনিতে নিহত ১

reporter
  • আপডেট টাইম: মে ০৮, ২০২৬ ইং | ১৬:২৫:০৪:অপরাহ্ন  |  ৯২৮ বার পঠিত
বগুড়ায় নগদ টাকা-স্বর্ণ চুরি, গণপিটুনিতে নিহত ১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জ উপজেলায় চুরি করে পালানোর সময় গ্রামবাসীর গণপিটুনিতে এক চোর নিহত হয়েছেন। শুক্রবার (৮ মে) ভোরে উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের ছাতুয়া মাতালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম সেলিম (৪০)। তিনি কাহালু উপজেলার কালাই ইউনিয়নের পীলখঞ্জ এলাকার সিদ্দিকের ছেলে। এ ঘটনায় জড়িত অপর দুই চোর নগদ সাড়ে তিন লাখ টাকা ও সাড়ে আট ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে ছাতুয়া মাতালপাড়া গ্রামের বাসিন্দা গোপাল চন্দ্রের বাড়িতে তিনজন চোর প্রবেশ করেন। বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা একজনকে আটক করেন। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ভুক্তভোগী পরিবারের সদস্য ও চানাচুর ব্যবসায়ী সুমন সাহার স্ত্রী পূর্ণিমা সাহা বলেন, সিঁধ কেটে দুই চোর তাদের ঘরে প্রবেশ করে। ঢুকেই তাকে ও তার শিশুসন্তানকে চাকু দেখিয়ে জিম্মি করা হয়। পরে ঘরে থাকা সাড়ে তিন লাখ টাকা, আট ভরি স্বর্ণালংকার এবং তার পরনে থাকা গয়নাও নিয়ে যায় চোরেরা।

তিনি আরও বলেন, ‘ওরা পালিয়ে যাওয়ার সময় আমরা চিৎকার দিলে আমার ভাসুর একজনকে ধরার চেষ্টা করেন। পরে এলাকাবাসী এসে একজনকে আটক করে।’

শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িত পলাতকদের ধরতে অভিযান শুরু হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪