| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাটুরিয়ায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

reporter
  • আপডেট টাইম: মে ০৮, ২০২৬ ইং | ১৬:৩২:৪৯:অপরাহ্ন  |  ৮৬০ বার পঠিত
সাটুরিয়ায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কিশোর নিহত এবং আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৮ মে) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার উত্তর পাড়তিল্লী বিলপাড়া ব্রিজের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলম (১৬) উপজেলার তিল্লীর চর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। আহতরা হলেন সোনা মিয়া (২২) ও কালু মিয়া (১৬)। তারা একই গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ট ১২-৬০৫৯ নম্বরের একটি কংক্রিটবোঝাই ট্রাক দড়গ্রাম এলাকা থেকে মানিকগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় মানিকগঞ্জ-ল ১২-৭১০১ নম্বরের একটি ১৫০ সিসি জিক্সার মোটরসাইকেলে তিন আরোহী তিল্লীর চর থেকে দড়গ্রামের দিকে যাওয়ার পথে উত্তর পাড়তিল্লী বিলপাড়া ব্রিজের পূর্ব পাশে পৌঁছালে ট্রাকটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের পর মোটরসাইকেল চালক সোনা মিয়া ছিটকে পড়ে আহত হন। পেছনে থাকা আলম ও কালু মিয়া ট্রাকের চাকায় চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই আলম মারা যান। গুরুতর আহত অবস্থায় কালু মিয়াকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত সোনা মিয়াও একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন পুলিশ হেফাজতে রয়েছে।”

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪