| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জ্বালানি খাতে নজরদারি না বাড়ালে সংকট বাড়বে: জামায়াত

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১১, ২০২৬ ইং | ১৫:০২:১১:অপরাহ্ন  |  ২৪৯১২৮ বার পঠিত
জ্বালানি খাতে নজরদারি না বাড়ালে সংকট বাড়বে: জামায়াত
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: দেশে চলমান জ্বালানি সংকট তীব্র আকার ধারণের জন্য সরকারের কার্যকর তদারকির অভাবকে দায়ী করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, রাজনৈতিক সিন্ডিকেটের কারণেই খোলাবাজারে জ্বালানি তেল বেশি দামে বিক্রি হচ্ছে।

শনিবার (১১ এপ্রিল) রাজধানীর কৃষিবিদ প্রতিষ্ঠান বাংলাদেশে অ্যাগ্রিকালচারিস্টস ফোরাম অব বাংলাদেশ আয়োজিত ‘বাংলাদেশের কৃষিতে বিশ্ব জ্বালানি সংকটের প্রভাব ও উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের কঠোর নজরদারি না থাকায় পরিস্থিতি দিন দিন জটিল হয়ে উঠছে। তার ভাষায়, সংসদে মন্ত্রীদের বক্তব্য শুনলে মনে হয় দেশে জ্বালানির কোনো সংকট নেই, বরং বাংলাদেশ তেলের ওপর ভাসছে।

তিনি আরও বলেন, কিছু অসাধু চক্রের কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছে। “পেট্রোল পাম্পে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও তেল পাওয়া যায় না, অথচ খোলাবাজারে উচ্চমূল্যে জ্বালানি তেল সহজেই পাওয়া যাচ্ছে যা সিন্ডিকেটের অস্তিত্বই প্রমাণ করে, যোগ করেন তিনি।

জামায়াত আমির আশঙ্কা প্রকাশ করে বলেন, জ্বালানি সংকটের প্রভাব কৃষিখাতেও পড়ছে। বিশেষ করে সেচ কার্যক্রম জ্বালানিনির্ভর হওয়ায় সংকট দীর্ঘায়িত হলে উৎপাদন ব্যাহত হতে পারে।

তিনি পরিস্থিতি মোকাবিলায় জ্বালানি খাতে কার্যকর নজরদারি জোরদার এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪