| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সরকার সংস্কারের ৪০ শতাংশ কবর রচনা করেছে: সারোয়ার তুষার

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৬, ২০২৬ ইং | ১৯:০৫:৩৯:অপরাহ্ন  |  ২৯১১৬৮ বার পঠিত
সরকার সংস্কারের ৪০ শতাংশ কবর রচনা করেছে: সারোয়ার তুষার

স্টাফ রিপোর্টার: বর্তমান সরকার সংস্কারের ৪০ শতাংশ কবর রচনা করেছে বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।

সোমবার (৬ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজারে ‘জুলাই সনদ ও গণভোট হ্যাঁ বাস্তবায়ন’ প্রসঙ্গে আয়োজিত গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন।

তুষার বলেন, সরকার সুক্ষ্মভাবে আমাদের সঙ্গে দুই নম্বরি করছে। সরকার ইতোমধ্যে সংস্কারের ৪০ শতাংশের কবর রচনা করেছে।

অধ্যাদেশ বাস্তবায়ন বিষয়ে তিনি আরও বলেন, যে অধ্যাদেশগুলোতে সরকারের ক্ষমতা বাড়বে, সেগুলোকে আইন বানিয়েছে। যেগুলোতে জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে, সেসব বাতিল করে দিয়েছে বলেও জানান তিনি।

পার্লামেন্টে প্রধানমন্ত্রীর হয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দেয়ার বিষয়েও সমালোচনা করেন তুষার।

তিনি বলেন, সালাহউদ্দিন আহমদ সংসদ নেতার হয়ে কথা বলছেন। প্রধানমন্ত্রী সংসদে থাকার পরেও সালাউদ্দিন আহমদ কীভাবে সংসদ নেতার হয়ে কথা বলেন, প্রশ্ন তোলেন তিনি।

এ সময় আইনমন্ত্রী দারুণ মিথ্যা কথা বলতে পারেন, অসত্য বলেন বলেও মন্তব্য করেন তিনি। 

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪