| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দাগনভূঞায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা

reporter
  • আপডেট টাইম: মার্চ ৩১, ২০২৬ ইং | ২১:৩৫:১৯:অপরাহ্ন  |  ৩৫৭৭৭৫ বার পঠিত
দাগনভূঞায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা

দাগনভূঞা প্রতিনিধি: দাগনভূঞা উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহীদুল ইসলামের সভাপতিত্বে ও বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোঃ আমজাদ হোসেন সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুজন কান্তি শর্মা, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মিরাজুল ইসলাম,  উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল, পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সদস্য ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বিগত তিন মাসের মামলা অগ্রগতি, গ্রাম আদালতের চলমান কার্যক্রম এবং কিছু মামলার নিষ্পত্তি বিলম্বের কারণ। ইউনিয়ন পর্যায়ে রাজনৈতিক সমস্যা সংক্রান্ত মামলা এবং মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপসহ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করা হয়। 

উপজেলা সমন্বয়কারী মোঃ আমজাদ হোসেন বিগত তিন মাসের মামলা অগ্রগতি ও নিষ্পত্তি সম্পর্কিত তথ্য তুলে ধরেন। তিনি বলেন, গ্রাম আদালত শুধু মামলার নিষ্পত্তির জন্য নয়, এটি গ্রামীণ জনগণের ন্যায়বিচার, শান্তি ও সামাজিক সাম্য প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। 

উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীদুল ইসলাম বলেন, ইউপি প্রশাসকদের মামলা দ্রুত নিষ্পত্তি এবং গ্রাম আদালতের কার্যক্রমকে আরও ফলপ্রসূ করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি কমিটির সদস্যদের গ্রাম আদালতের কার্যক্রমে সক্রিয় সহযোগিতা এবং স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা ও শান্তি প্রতিষ্ঠার জন্য একীভূত প্রচেষ্টায় অংশ নেওয়ার আহ্বান জানান। 

এছাড়াও সভায় উপস্থিত সদস্যরা গ্রাম আদালতের কার্যক্রমকে জনগণভিত্তিক, স্বচ্ছ ও গতিশীল করার জন্য বিভিন্ন বাস্তবসম্মত প্রস্তাব উপস্থাপন করেন। তারা বলেন, স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তি এবং শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। পরে সংশ্লিষ্ট সকলকে গ্রাম আদালতের কার্যক্রমকে আরও শক্তিশালী, ফলপ্রসূ ও জনমুখী করার জন্য নিয়মিতভাবে মনোযোগীভাবে কাজ করার আহ্বান জানান। 

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪