| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কালিহাতীতে এক হাজার লিটার ডিজেল উদ্ধার

reporter
  • আপডেট টাইম: মার্চ ৩১, ২০২৬ ইং | ২১:২৯:০৫:অপরাহ্ন  |  ৩৬৫১৮৯ বার পঠিত
কালিহাতীতে এক হাজার লিটার ডিজেল উদ্ধার

কালিহাতী (টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় তেল মজুত করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে উপজেলার পালিমা এলাকায় উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে একটি দোকানে অবৈধভাবে ডিজেল মজুতের প্রমাণ পাওয়া গেলে দোকান মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। উদ্ধারকৃত ডিজেল পরে জনসম্মুখে সাধারণ মানুষের মাঝে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তেল মজুত ও অতিরিক্ত দামে বিক্রির তথ্য পাওয়া যায়। এর প্রেক্ষিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ডিজেল উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, বাজার নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪