| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দাগনভূঞা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা

reporter
  • আপডেট টাইম: মার্চ ৩১, ২০২৬ ইং | ১৬:৩৯:২৩:অপরাহ্ন  |  ৩৬১৩৬৪ বার পঠিত
দাগনভূঞা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা

দাগনভূঞা প্রতিনিধি: দাগনভূঞা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা বুধবার মঙ্গলবার (৩১ মার্চ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহীদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলমের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুজন কান্তি শর্মা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল, মৎস্য কর্মকর্তা মোঃ মিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ আকবর হোসেন, উপজেলা জামায়াতের সাবেক আমীর এএসএম নূর নবী দুলাল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইফুর রহমান স্বপন, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন ভূঁইয়া, বিআরডিবি চেয়ারম্যান নজির আহাম্মদ, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজের প্রতিনিধি মোহাম্মদ আবদুর রহিম, আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, পল্লী বিদ্যুৎ ডিজিএম প্রকৌশলী জুয়েল দাশ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মিজানুর রহমান হিরো ও ছাত্র প্রতিনিধি সাজ্জাদ হোসেন ফাহিম প্রমুখ। 

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি,আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং জননিরাপত্তা নিশ্চিতকরণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ, ফসলি জমির মাটি কাটা, চুরি, ছিনতাই, কিশোর অপরাধ প্রতিরোধসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪