| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নেত্রকোণায় বাড়ছে হামের প্রকোপ

reporter
  • আপডেট টাইম: মার্চ ৩১, ২০২৬ ইং | ১৬:৩৪:২৯:অপরাহ্ন  |  ৩৮১৭৭৯ বার পঠিত
নেত্রকোণায় বাড়ছে হামের প্রকোপ

নেত্রকোণা প্রতিনিধি:  নেত্রকোণায় হামের সংক্রমণ বাড়তে শুরু করেছে। হাম আক্রান্ত রোগীদের জন্য সদর হাসপাতালে আলাদা হাম কর্ণার চালু করা হয়েছে। আইসোলেটেড ইউনিটে রোগীদের বিশেষ ব্যবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

আক্রান্ত শিশুদের অভিভাবকেরা জানান , জ্বর, শরীরে র‍্যাশ, মুখে ঘা, কাশি ও পেটের সমস্যার মতো উপসর্গ দেখা দিচ্ছে। এতে শিশুদের খাবার গ্রহণ কমে যাচ্ছে এবং তারা দুর্বল হয়ে পড়ছে।

নেত্রকোণা জেলা সদর হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. আবু রায়হান খান জানান ,গত ২৪ তারিখ থেকে আজ মঙ্গলবার পর্যন্ত ৯জন শিশু হাম রোগের আক্রান্ত হয়ে ভর্তি চিকিৎসা নিয়েছে। তাদের মধ্যে এখন ৫ জন হাম রোগে আক্রান্ত শিশু হাসপাতালে ভর্তি রয়েছে।  এরমধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ইতিমধ্যেই নেত্রকোণা জেলা সদর হাসপাতালে "হাম কর্ণার" চালু করা হয়েছে।

তিনি আরও জানান, হাম রোগের আক্রান্ত শিশুর প্রয়োজনীয় ঔষধ যেমন - ভিটামিন-এ ক্যাপসুল, প্যারাসিটামল/নাপা সিরাপ, অ্যান্টিবায়োটিক, চোখের ড্রপ এইসব জাতীয় ঔষধের সাপ্লাই আপাতত নেই। তাই নিরুপায় বাইরে থেকে ক্রয় করার জন্যে অভিভাবকদের বলছি। আর অক্সিজেন সরবরাহ কিছু সমস্যা ছিলো, তা ঠিক হয়েছে। তবে সব ধরনের সীমাবদ্ধতার মধ্যেও রোগীদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চিকিৎসকেরা পরামর্শ দিয়েছেন, শিশুদের জ্বরের সঙ্গে শরীরে র‍্যাশ দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে চিকিৎসা নেয়া জরুরি।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪