| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাজীপুরে হামে আক্রান্ত ২২ শিশু হাসপাতালে ভর্তি

reporter
  • আপডেট টাইম: মার্চ ৩১, ২০২৬ ইং | ১৪:৩২:০১:অপরাহ্ন  |  ৩৬৭৭৭২ বার পঠিত
গাজীপুরে হামে আক্রান্ত ২২ শিশু হাসপাতালে ভর্তি

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ২২ শিশু ভর্তি রয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। মঙ্গলবার (৩১ মার্চ) হাসপাতালের পরিচালক আমিনুল ইসলাম এ তথ্য জানান।

হাসপাতালের পরিসংখ্যান বিভাগের তথ্য অনুযায়ী, হাসপাতালের ১০ তলায় শিশু ওয়ার্ডে গত তিন দিনে ২২ জন রোগী ভর্তি হয়। তাদের চিকিৎসা চলছে। হামে আক্রান্ত এই শিশুরা গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে এসে হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের মধ্যে গত শনিবার ছয়জন, রবিবার সাতজন, সোমবার ৯ জন ভর্তি হয়।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আমিনুল ইসলাম বলেন, 'হামে আক্রান্ত হয়ে হাসপাতালে গত ৩ দিনে ২২ শিশু ভর্তি রয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আমাদের পরামর্শ হচ্ছে, শিশুরা যেন অপুষ্টিতে না ভোগে। হামে আক্রান্ত রোগীদের আলাদা রাখতে হবে।'


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪