| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ধর্ষণের অভিযোগ জানিয়ে কিশোরীর বিষপানে আত্মহত্যা, অভিযুক্ত পলাতক

reporter
  • আপডেট টাইম: মার্চ ৩১, ২০২৬ ইং | ০৯:১০:৫৩:পূর্বাহ্ন  |  ৩৬২৫৯৯ বার পঠিত
ধর্ষণের অভিযোগ জানিয়ে কিশোরীর বিষপানে আত্মহত্যা, অভিযুক্ত পলাতক

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুরে ধর্ষণের অভিযোগ তুলে এক কিশোরীর (১৩) বিষপানে মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহটি থানায় আনা হলে স্বজনরা জড়িতদের বিচারের দাবি জানান। পরে পুলিশের আশ্বাসে রাত সাড়ে আটটার দিকে মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়।

নিহত কিশোরী স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। এ ঘটনায় প্রতিবেশী রুবেল মিয়া (৩৬) নামে এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২৯ মার্চ) রাতে ওই কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে রুবেল মিয়ার বিরুদ্ধে। এর পরদিন মেয়েটি অভিযুক্তের বাড়িতে গিয়ে কীটনাশক পান করে।

গুরুতর অসুস্থ অবস্থায় রাত ১১টার পর তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়।

ময়নাতদন্ত শেষে সন্ধ্যার পর হাসপাতাল কর্তৃপক্ষ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।

নিহতের দাদি অভিযোগ করে বলেন, বিষপান করার পর তার নাতনি জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি তাকে ধর্ষণ করেছে এবং সে আর বাঁচতে চায় না।

এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান জানান, মরদেহ দাফনের পর পরিবারকে থানায় আসতে বলা হয়েছে। অভিযুক্ত রুবেল মিয়া পলাতক রয়েছে এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪