| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অবৈধ জ্বালানি তেল মজুতে ফিলিং স্টেশন সিলগালা, ম্যানেজারকে কারাদণ্ড

reporter
  • আপডেট টাইম: মার্চ ৩১, ২০২৬ ইং | ০২:৪১:৪০:পূর্বাহ্ন  |  ৩৮৭২৫৪ বার পঠিত
অবৈধ জ্বালানি তেল মজুতে ফিলিং স্টেশন সিলগালা, ম্যানেজারকে কারাদণ্ড

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে একটি ফিলিং স্টেশনে বিপুল পরিমাণ জ্বালানি তেল অবৈধভাবে মজুত রাখার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা করেছে। একই সঙ্গে ফিলিং স্টেশনের ম্যানেজারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) রাত ৮টা ১৫ মিনিট থেকে রাত ১০টা পর্যন্ত কোনাবাড়ীর আব্দুল আলী ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়। গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. ছালেহউর রহমানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ২৮,৫২১ লিটার ডিজেল এবং ৫,৪৪০ লিটার অকটেন জব্দ করেছে।

অভিযানে ফিলিং স্টেশনের ম্যানেজার, কোনাবাড়ির বাইমাইল এলাকার মৃত আব্দুল আলীমের ছেলে আবুল কাশেম বাবুল (৬০) এক মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন। ফিলিং স্টেশনটি সিলগালা করা হয়েছে এবং পরবর্তী নির্দেশনা অনুযায়ী আগামী ৩১ মার্চ থেকে পাম্পের জ্বালানি তেল বিক্রয় গাজীপুর সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে পরিচালিত হবে। বিক্রয় থেকে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ জ্বালানি তেল মজুত ও বিপণনের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪