| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামালপুর জেলা পরিষদের প্রশাসক হলেন সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হক

reporter
  • আপডেট টাইম: মার্চ ৩০, ২০২৬ ইং | ১৯:৫২:৪৫:অপরাহ্ন  |  ৩৯৮১০২ বার পঠিত
জামালপুর জেলা পরিষদের প্রশাসক হলেন সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হক

জামালপুর প্রতিনিধি: জামালপুর জেলা পরিষদের প্রশাসক হলেন বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী মোহাম্মদ সিরাজুল হক। তিনি জামালপুরে স্বাধীন বাংলাদেশের বিজয়ের প্রথম পতাকা উত্তোলনকারী বীর মুক্তিযোদ্ধা ও স্বাস্থ্য উপমন্ত্রী ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজুল হক ১৯৯১ সালে জামালপুর-৫ (সদর) আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী (ধানের শীষ) প্রতীক নিয়ে এমপি নির্বাচিত হন। তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে নিয়োগ দেন এবং স্বাস্থ্য উপমন্ত্রীর দায়িত্ব প্রদান করেন।

১৯৯১ সাল থেকে পাঁচ বছর অত্যন্ত সফলতার সঙ্গে স্বাস্থ্য উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন এই বর্ষীয়ান রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার এই বর্ষীয়ান রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধাকে আবারও মূল্যায়ন করায় আনন্দিত জামালপুরবাসী।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪