| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যনির্বাহী কমিটির সভাপতি সম্পাদক নির্বাচিত

reporter
  • আপডেট টাইম: মার্চ ৩০, ২০২৬ ইং | ০১:৫৮:০৪:পূর্বাহ্ন  |  ৪০৪৩৮৯ বার পঠিত
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যনির্বাহী কমিটির সভাপতি সম্পাদক নির্বাচিত

স্টাফ রিপোর্টার: ঢাকায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ নারকোটিক্স কন্ট্রোল সার্ভিস অ্যাসোসিয়েশনের (BANCSA) কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ রোববার (২৯ মার্চ) অনুষ্ঠিত হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নবম গ্রেড হতে তদূর্ধ্ব অফিসাররা স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হন ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক মো. রাজিউর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন উপপরিচালক (প্রশাসন) রাজিব মিনা। সিনিয়র সহসভাপতি পদে নির্বাচিত হন মো. মানজুরুল ইসলাম ও মোহাম্মদ খোরশিদ আলম। সহসভাপতি পদে বিপ্লব কুমার মোদক, মুহাম্মদ খালেদুল করিম ও পলাশ পাল নির্বাচিত হন।

সাংগঠনিক সম্পাদক পদে মো. এমদাদুল ইসলাম মিঠুন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. আবু জাফর ও মো. আসলাম হোসেন, কোষাধ্যক্ষ পদে মো. জাকির হোসেন নির্বাচিত হন। এছাড়া বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক, প্রচার ও তথ্য প্রযুক্তি সম্পাদকসহ অন্যান্য পদে সংশ্লিষ্টরা নির্বাচিত হন।

নির্বাচন পরিচালনা করেন অতিরিক্ত পরিচালক মো. জাফরুল্ল্যাহ কাজল প্রধান নির্বাচন কমিশনার হিসেবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪